Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডের ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি! বড় প্ল্যান শাহ-নাড্ডার
Jharkhand Assembly Election 2024: সামনেই একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির। এই অবস্থায় জম্মু-কাশ্মীর সহ একাধিক রাজ্যের বিধানসভা ভোট মোদী-শাহের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিজেপির নজরে রয়েছে ঝাড়খণ্ডের নির্বাচনও। যে কোনও মূল্যে সেই রাজ্যে ক্ষমতা ফিরে পেতে মরিয়া কেন্দ্রের শাসকদল।
আর সেই লক্ষ্যেই আদিবাসী অধ্যুষিত এই রাজ্যজুড়ে 'পরিবর্তন যাত্রা' বের করতে চলেছে বিজেপি। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে বিজেপি তার নেতা-কর্মীদের মাধ্যমে ঝাড়খণ্ডের মানুষের কাছে পৌঁছবে। শুধু তাই নয়, কেন্দ্রের সরকার একাধিক যোজনা নিয়ে এসেছে (Jharkhand Assembly Election 2024) ।

সেই সমস্ত যোজনায় কীভাবে উপকৃত হবেন এবং তা আবেদনই বা কীভাবে তা তুলে ধরা হবে। একই সঙ্গে ঝাড়খণ্ডের বর্তমান সরকার অর্থাৎ হেমন্ত সোরেন সরকার যে দুর্নীতি এবং কেলেঙ্কারি রয়েছে তাও এই 'পরিবর্তন যাত্রা'র মাধ্যমে মানুষের সামনে বিজেপি তুলে ধরবে বলে খবর। অন্যদিকে 'পরিবর্তন যাত্রা'র মাধ্যমে সে রাজ্যের বিভিন্ন দলের নেতা-কর্মী কিংবা সমাজের বিভিন্ন মানুষকে আহ্বান জানাবে বিজেপি।
এমনকি ঝাড়খণ্ডের ক্ষমতায় থাকা শাসকদলের নেতা-কর্মীরাও আসতে পারেন। তবে শর্ত একটাই, ক্লিন ইমেজ থাকতে হবে সংশ্লিষ্ট ব্যক্তির। এই বিষয়ে ইতিমধ্যে বিজেপি পরিকল্পনা সেরে ফেলেছে। কীভাবে পুরো বিষয়টি সম্ভব তা নিয়েও বিজেপি শীর্ষ নেতারা আলোচনা সেরেছে বলে খবর। আর সেই বৈঠক দিল্লিতে হয়। যেখানে ঝাড়খণ্ডের পাশাপাশি দিল্লির একাধিক বিজেপি নেতা উপস্থিত ছিলেন।
জানা যাচ্ছে, আগামী ২১ সেপ্টেম্ব থেকে 'পরিবর্তন যাত্রা' শুরু হতে পারে বলে খবর। এক সঙ্গে ছয়টি জায়গা থেকে শুরু হতে পারে। ১০ থেকে ১১ দিন ধরে চলবে এই যাত্রা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই 'পরিবর্তন যাত্রা'র উদ্বোধন করতে পারেন বলে খবর। এছাড়াও একাধিক বিজেপি শীর্ষ নেতা এই যাত্রায় অংশ নিতে পারেন। বিভিন্ন জায়গায় তাঁরা থাকবেন। মানুষের সঙ্গে কথা বলবেন।
জানা যাচ্ছে, আগামী ১৫ সেপ্টেম্বর ঝাড়খণ্ড সফরে জেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে রাজ্যের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা আছে। এছাড়াও রোড শো এবং জনসভায় যোগ দেওয়ারও কথা আছে নরেন্দ্র মোদীর। মূলত আগামী ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনকে (Jharkhand Assembly Election 2024) মাথায় রেখেই প্রধানমন্ত্রীর এহেন সফর বলে মনে করছে রাজনৈতিকমহল। যা খুবই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications