Jharkhand Assembly Election 2024: 'আমার বোনেদের সঙ্গে একাধিক বিয়ে...'! কেন এমন বললেন অমিত শাহ

Jharkhand Assembly Election 2024: ঝাড়খণ্ডে পরিবর্তনের ডাক অমিত শাহের! একই সঙ্গে দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীকে বদলের কথা বললেন অমিত শাহ। সামনেই সে রাজ্যে নির্বাচন। আর তা ঘিরে একেবারে চড়ছে রাজনীতি। আজ রবিবার ব্যাক টু ব্যাক একাধিক সভা করেন অমিত শাহ (Amit Shah)।

আর সেই সভা থেকেই হেমন্ত সোরেন সরকারকে বদলের ডাক দেন। শাহের কথায়, এই পরিবর্তন বিজেপিকে ক্ষমতায় আনতে নয়, ঝাড়খণ্ডের যুব সমাজকে বাঁচাতে মানুষকে ভোট দেওয়ার ডাক দেন (Jharkhand Assembly Election 2024) ।

Jharkhand Assembly Election 2024

Jharkhand Assembly Election 2024: বর্তমান মুখ্যমন্ত্রীকে একহাত নেন

কর্মসংস্থান ইস্যুতেও ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীকে একহাত নেন (Jharkhand Assembly Election 2024)। বলেন, প্রত্যেক বছর পাঁচ লাখ যুবক-যুবতীকে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। আর তা না দিতে পারলে ইস্তফা দেওয়ারও কথা বলেছিলেন হেমন্ত, কিন্তু ২৫ লাখ যুবকের কর্মসংস্থান হয়েছে? প্রশ্ন অমিত শাহের।

কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন হলে বিপুল নিয়োগের আশ্বাস দেন। এমনকি প্রত্যেক গ্র্যাজুয়েটকে মাসে দু হাজার টাকা দেওয়ার কথাও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, এটা বিজেপির সঙ্কল্প।

Jharkhand Assembly Election 2024: অনুপ্রবেশ ইস্যুতেও দিলেন বার্তা

প্রচারমঞ্চ থেকেই ঝাড়খণ্ডে (Jharkhand Assembly Election 2024) অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দেন। তোপ দাগেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। শাহের কথায়, বর্তমান সরকার অনুপ্রবেশের জন্য দরজা খুলে রেখেছে। ভারতে ঢুকে আমার বোনেদের সঙ্গে দুটো-তিনটে বিয়ে করছে। এমনকি জমি কেড়ে নিচ্ছে। অনুপ্রেবশ ইস্যুতে ঝাড়খণ্ড হাইকোর্টও বার্তা দিয়েছে। অনুপ্রবেশ ঠেকানোর নির্দেশ দিয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই দাবি শাহের। কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন হতেই এক এক করে সমস্ত অনুপ্রবেশকারীদের ঝাড়খন্ডের বাইরে পাঠানো হবে বলেও মন্তব্য করেন তিনি।

Jharkhand Assembly Election 2024: মহিলা নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঝাড়খণ্ডে (Jharkhand Assembly Election 2024) মহিলা নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পেট্রোলকান্ডে অঙ্কিতা সিং হত্যা কাণ্ডের প্রসঙ্গ এদিন উঠে আসে অমিত শাহের বক্তব্যে। বলেন, এই রাজ্যের মহিলাদের উপর অত্যাচার ক্রমশ বাড়ছে। এই বিষয়ে হেমন্ত সরকার কি করছে? কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও দাবি শাহের। তবে বিজেপি সরকার আসলে মহিলা সুরক্ষায় কোনও খামতি থাকবে রাখা হবে না বলে বার্তা নরেন্দ্র মোদী ডেপুটি (Amit Shah)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+