Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rajasthan Assembly Election 2023: রাজস্থানে উন্নতির গ্যারান্টি নিচ্ছেন মোদী, দুর্নীতিতে ফের লাল ডায়েরি প্রসঙ্গ

Rajasthan Assembly Election 2023: ক্রমশ এগিয়ে আসছে রাজস্থানের বিধানসভা ভোটের দিন। কংগ্রেস সেখানে ক্ষমতায়। শনিবার রাজস্থানের মাটিতে আক্রমণাত্মক ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস সরকারকে একহাত নিলেন। তাঁর কথায় উঠে এল অপরাধ, দুর্নীতির কথা।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে কটাক্ষ করেছেন মোদী। ভরতপুরের এক জনসভায় (Rajasthan Assembly Election 2023) ভাষণ দিয়েছেন তিনি। সেখানেই কার্যত আক্রমণাত্মক হয়ে ওঠেন। আগামী ২৫ নভেম্বর মরু রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচার ঝড় তুললেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Rajasthan Assembly Election 2023

রাজস্থানে কংগ্রেস সরকারের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে লাল ডায়েরি প্রসঙ্গ। এই রাজ্যে বিজেপি সরকার গড়বে। এমনই প্রত্যাশা মোদীর গলায়। "৩ ডিসেম্বর কংগ্রেস ছুঁ মন্তর।" এই স্লোগানও (Rajasthan Assembly Election 2023) দিয়েছেন তিনি।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে 'যাদুকর' বলে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। "কংগ্রেস রাজস্থানকে দুর্নীতি, দাঙ্গা ও অপরাধে শীর্ষে পাঠিয়েছে। মানুষ বলছে 'যাদুকর' কোনও ভোট পাবে না।" কটাক্ষ করেছেব প্রধানমন্ত্রী।

রাজস্থান (Rajasthan Assembly Election 2023) থেকে অপরাধ তাড়াতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদী। মহিলাদের সম্মানরক্ষার কথাও তাঁর মুখে উঠে এসেছে। বিজেপি রাজ্য থেকে আগামী দিনে দুর্নীতিকে মুক্ত করতে চায়। সেজন্য কংগ্রেসকে রাজ্যে হারানোর ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহারেও একাধিক উন্নয়ন ও প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছে।

এদিন নরেন্দ্র মোদীর গলাতেও সেই ইস্তাহার প্রসঙ্গ উঠে এল। রাজস্থানে এবার বিজেপি জেতার জন্য মরিয়া। উন্নয়ন হবে রাজ্যে। মোদী নিজে এর গ্যারান্টি নিচ্ছেন। একথাও তাঁকে বলতে শোনা গিয়েছে।

মহিলাদের নিয়ে বেশ কিছু আপত্তিজনক মন্তব্য অশোক গেহলটকে সংবাদকে নিয়ে এসেছিল। মহিলাদের অসম্মানের কথা উঠে এসেছে প্রধানমন্ত্রীর গলায়। রাজ্যে মহিলাদের আস্থা ভেঙেছে কংগ্রেস। কংগ্রেসকে অসামাজিক দল বলেও কটাক্ষ করেছেন তিনি। এই ধরনের অসামাজিক দলের শাস্তি হওয়া উচিত। এমন কটাক্ষ প্রধানমন্ত্রীর গলায়।

রাজস্থানে গত পাঁচ বছরে নারী ও দলিতদের প্রতি অত্যাচার বেড়েছে। আদিবাসীরা এই রাজ্যে বঞ্চিত। এমন অভিযোগও করলেন নরেন্দ্র মোদী। হোলি, রামনবমী, হনুমান জয়ন্তী কোনও উৎসবই মানুষ শান্তিপূর্ণভাবে এই রাজ্যের মানুষ পালন করতে পারেন না। এমন কটাক্ষও করলেন প্রধানমন্ত্রী।

এখানেও প্রধানমন্ত্রীর গলায় উঠে এসেছে লাল ডায়েরি প্রসঙ্গ। দুর্নীতির ঘটনায় রাজস্থান দেশে প্রথম স্থানে। এই কথা বিজেপি প্রচার করছে। দুর্নীতির তদন্ত হবে বিজেপি ক্ষমতায় এলে। এই কথা বার বার প্রচারে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির কথাও প্রচার হচ্ছে।

আগামী ২৫ তারিখ রাজস্থানে ভোট। ৩ তারিখ ভোটের ফলাফল প্রকাশ। মানুষ এবার বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আনবে। এমনই দাবি করছেন প্রধানমন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+