Assembly Election 2023: বুথের ২০০ মিটার দূরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, আতঙ্কের আবহেই ভোট ছত্তিসগড়ে
Assembly Election 2023: ভোট চলাকালীন ফের একবার উত্তপ্ত হয়ে উঠল ছত্তিসগড়ের সুকমা। কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে গুলির লড়াই মাওবাদীদের। এই ঘটনায় বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে তারা। অন্যদিকে মাওবাদীদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

- Chhattisgarh Assembly Election: মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই
আজ মঙ্গলবার ছত্তিসগড়ের ২০ টি আসনে বিধানসভা (Chhattisgarh Assembly Election) নির্বাচন হয়। তবে ভোটের আগে থেকে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবারের পর আজ মঙ্গলবার ভোট শুরু হতেই আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে।
সুকমার টোন্ডামার্কা (Chhattisgarh Assembly Election) এলাকায় এই ঘটনা ঘটে। আর তাতে কোবরা বাহিনীর এক জওয়ান গুরুতরভাবে আহত হন। এই ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক তৈরি হয়। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। আর রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত সুকমা। জানা গিয়েছে, ছত্তিসগড়ের তাদমেতলা এবং দুলেদ গ্রামের মধ্যে একটি গভীর জঙ্গলে মাওবাদী এবং সিআরপিএফের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
Three security personnel injured in an exchange of fire with Naxals near Minpa in Sukma district of Chhattisgarh
— ANI (@ANI) November 7, 2023
Details awaited.
প্রায় ২০ মিনিট ধরে চলে এই গলাগুলি। এক আধিকারিক জানাচ্ছেন, ভোটগ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটারের দুরেই এই ঘটনা ঘটেছে। হঠাত করে বাহিনীর উপর হামলা শুরু হয়। ঘটনার পরেই ১৯৫ নম্বর ভোটকেন্দ্রটি তিন কিলোমিটার দূরে বান্দায় স্থানান্তর করা হয়েছে। দুর্মায় ২৮৪ জন ভোটার।
সকাল ১১টা পর্যন্ত ভোট দিয়েছেন ২০ জন। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ছত্তিসগড়ে দুপুর তিনটে পর্যন্ত 59.19 শতাংশ ভোট পড়েছে। কয়েকটি বুথ বাদে সমস্ত কেন্দ্রগুলিতেই মানুষের ব্যাপক সাড়া দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।
60.92% voter turnout recorded till 3 pm in Chhattisgarh and 69.87% in Mizoram. https://t.co/UJ76VGbOsE
— ANI (@ANI) November 7, 2023
- Mizoram Assembly Election 2023: রেকর্ড ভোট
অন্যদিকে মিজোরামের এদিন ৪০ টি আসনেই ভোট (Mizoram Assembly Election 2023) হয়। মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে দেশের উত্তর-পূর্ব এই রাজ্যে (Mizoram Assembly Election 2023)। তবে ইভিএম খারাপ থাকায় ভোট দিতে পারেননি মিজোরামের মুখ্যমন্ত্রী।
তবে প্রত্যেক বুথেই রেকর্ড ভোট পড়েছে। নির্বাচন কমিশনের ভোটার টার্নআউট মোতাবেক, মিজোরামে রেকর্ড ভোট পড়েছে। প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে সে রাজ্যে। কোনও বড় ধরনবের অশান্তির খবর নেই।












Click it and Unblock the Notifications