Assembly election 2023:ছত্তিশগড়, মধ্যপ্রদেশ-তেলেঙ্গানা তিন রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস
তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানার প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। একসঙ্গে ১৪৪িট আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেেছ কংগ্রেস। ১৪৪টি বিধানসভা আসন মধ্য প্রদেশের, ৩০টি ছত্তিশগড়ের, ৫৫টি তেলঙ্গানার।
মধ্যপ্রদেশে এবারও কমলনাথকে টিকিট দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের চিন্দওয়াড়া আসন থেকে লড়বেন কমলনাথ। দিগ্বিজয় সিংেয়র ভাই লক্ষ্মণ সিংকে চাচৌড়ার টিকিট দেওয়া হয়েছে। দিগ্বিজয় সিংয়ের ছেলেকে টিকিট দেওয়া হয়েছে রাঘোগড় থেকে। তবে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ শিবরাজ সিং চৌহ্বানের বিরুদ্ধে বিক্রম মসতালকে প্রার্থী করেছে কংগ্রেস।

এদিকে আবার ছত্তিশগড়ে উপ মুখ্যমন্ত্রী টিএস সিং দেওকে অম্বিকাপুর থেকেই টিকিট দেওয়া হয়েছে। ভূপেশ বাঘেলকে টিকিট দেওয়া হয়েছে পাটান কেন্দ্র থেকে। ২০০৩ সাল থেকে এই কেন্দ্রে জয়ী হয়ে আসছেন ভূপেশ বাঘেল। আবার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তাঁর ভাইপো বিজয় বাঘেলকে। ছত্তিশগড়ের ৩০টির মধ্যে ১৪টি আসনে তপশিলি উপজাতিদের টিকিট দিয়েছে কংগ্রেস। ৭ নভেম্বর এবং ১৭ নভেম্বর দুই দফায় ভোট ছত্তিশগড়ে।
অন্যদিকে তেলঙ্গানায় ৫৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোট গ্রহন। দেশারি সীতাকাককে মুলুগু কেন্দ্রের টিকিট দেওয়া হয়েছে। নামপল্লি থেকে প্রার্থী হয়েছে রোহিত রাও। উত্তম কুমার রেড্ডিকে হুজুরনগরের টিকিট দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেসিআর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ফেলেছে। তেতে ৪০০ টাকায় রান্নার গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications