Assembly Election 2023: রাত পোহালেই দুই রাজ্যে ভোটগ্রহণ, ছত্তিশগড়ে প্রথম দফা, প্রস্তুত মিজোরামও
রাত পোহালেই ভোট। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের প্রথম দিন কাল। ছত্তিশগড়ের প্রথম দফার ভোট গ্রহণ এবং মিজোরামের ভোট গ্রহণ। ছত্তিশগড়ে দুই দফায় হবে ভোট। প্রথম দফা আগামীকাল। দ্বিতীয় দফা ১৭ নভেম্বর। আর মিজোরামে এক দফাতেই ভোট হবে।
উত্তর পূর্বের ছোট্ট রাজ্য মিজোরাম। আগামীকাল অর্থাৎ ৭ নভেম্বর সেখানে ভোট গ্রহন। কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ৪০টি বিধানসভা আসনেই হবে ভোটগ্রহন। ৮.৫২ লক্ষ ভোটার আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করবেন। আর ৪০টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী হয়েছেন ১৭৪ জন।

মিজোরামের ৮,৫২,০৮৮ জন ভোটারের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৪,৩৯,০২৮। আর পুরুষ ভোটারের সংখ্যা ৪,১৩,০৬৪। অর্থাৎ এই রাজ্যে পুরুষ ভোটারের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। ১৮ থেকে ১৯ বছরের মধ্যে ভোটার সংখ্যা ৫০,৬১১ জন। অর্থাৎ এঁরা এবার প্রথম ভোট দেবেন। ৮৪৯০ জন প্রবীণ নাগরিক ভোট দেবেন। এঁরা সকলেই ৮০ বছর বা তার উর্ধ্বে।
ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে কম ভোটার সংখ্যা রয়েছে ২৪ নম্বর তেলিপ ভোট কেন্দ্রে। সেখানে ভোটার সংখ্যা মাত্র ২৬। অন্যদিকে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছে জাম্বোয়ার এইটের ২৪ নম্বর বুথে। এখানে ভোটার সংখ্যা ১৪৮১ জন।
এদিকে আবার আদিবাসী অধ্যুষিত রাজ্য ছত্তিশগড়েও আগামীকাল প্রথম দফার ভোট গ্রহণ। ৯০িট বিধানসভা কেন্দ্রের মধ্যে ২০টিতে আগামীকাল ভোট হবে। মোট ৪০ লক্ষ ভোটার আগামীকাল ভোটাধিকার প্রয়োগ করবেন। ৫৩০৪টি ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে তার জন্য। প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ১০টি কেন্দ্রে এই সময়ে ভোট নেওয়া হবে বাকি ১০টি কেন্দ্রে ভোট হবে সকাল ৭টা থেকে বিকেল ৩টে পর্যন্ত।
৪০ লক্ষ ভোটারের মধ্যে ১৯ লক্ষের বেশি পুরুষ ভোটার এবং মহিলা ভোটারের সংখ্যা ২০ লক্ষের বেশি। এই রাজ্যেও মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের সংখ্যার চেয়ে বেশি। আর ট্রান্স েজন্ডারপের ভোটার সংখ্যা ৬৯। আর নতুন ভোটারের সংখ্যা ১,৬৪,২৯৯। মোট ২২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ২৫।












Click it and Unblock the Notifications