Milkipur Vote Result: অযোধ্যার মিল্কিপুরে প্রত্যাঘাত বিজেপির, মুখ পুড়ল অখিলেশের সমাজবাদী পার্টির

Milkipur Vote Result: উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা উপনির্বাচনে সম্মানরক্ষার লড়াইয়ে শেষ হাসি হাসল বিজেপি। মুখ পুড়ল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির।

এই আসনটি পড়ে অযোধ্যা জেলায়। সে কারণেই এবারের উপনির্বাচনে এই আসনে ছিল প্রেস্টিজ ফাইট।

Milkipur Vote Result

২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ফৈজাবাদ আসনটিতে জয়লাভ করেছিল সমাজবাদী পার্টি। সাংসদ নির্বাচিত হন অবধেশ প্রসাদ। যিনি ২০২২ সালে মিল্কিপুরের বিধায়ক হয়েছিলেন। এবারের উপনির্বাচনে লড়েন তাঁরই পুত্র অজিত প্রসাদ।

ফৈজাবাদের মধ্যেই পড়ে অযোধ্যা বিধানসভা। যেখানে রাম মন্দির তৈরি হয়েছে। তারপরও ফৈজাবাদে বিজেপি লোকসভা নির্বাচনে হেরে যাওয়ায় প্রবল আস্ফালন শুরু করেছিল ইন্ডিয়া জোট। সমাজবাদী পার্টি জেতায় অস্বস্তি বাড়ছিল বিজেপির। অযোধ্যা নিয়ে কটাক্ষ হজম করতে হচ্ছিল গেরুয়া শিবিরকে।

২০১৭ সালের পর ফের মিল্কিপুর পেল বিজেপি বিধায়ক। ১৯৯১ সালের পর ২০১৭ সালে এই বিধানসভা আসনে জিতেছিলেন বাবা গোরখনাথ। যদিও ২০২২ সালের ভোটে তাঁকে হারিয়ে বিধায়ক হন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ।

৬০ হাজারের বেশি ভোটে জয় ছিনিয়ে বিজেপির প্রার্থী চন্দ্রভানু পাসওয়ান বলেন, এই জয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি। বিপুল সম্মান ও সমর্থন উজাড় করে দেওয়ায় ধন্যবাদ জানাই ভোটারদেরও।

অবধেশ প্রসাদ সাংসদ হওয়ায় এই আসনে উপনির্বাচন জরুরি হয়ে পড়েছিল। রাম মন্দির উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই ফৈজাবাদে বিজেপির পরাজয়কে বড় করে দেখিয়েছিল সমাজবাদী পার্টি। কিন্তু কয়েক মাসের মধ্যে সেই আনন্দ তিক্ত হলো এদিনের পরাজয়ে।

চন্দ্রভানু পাসওয়ান আজ সকালেই অযোধ্যায় মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তাঁর মতোই অবধেশের পুত্র অজিত পাসি সম্প্রদায়ের। এই আসনটি তফশিলি জাতিভুক্তদের জন্য সংরক্ষিত। ২০২২ সালের ভোটে হেরে গিয়েছিলেন বাবা গোরখনাথ। ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে তিনি রিট পিটিশন দাখিল করেছিলেন আদালতে।

গোরখনাথ প্রশ্ন তুলেছিলেন অবধেশের মনোনয়নের সময় পেশ করা নথির কিছু তথ্যের সত্যতা নিয়ে। পরবর্তীকালে গোরখনাথ তাঁর আবেদন প্রত্যাহার করায় নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন স্থির করেছিল গত ৫ ফেব্রুয়ারি।

কেন্দ্রীয় মন্ত্রী ওপি রাজভড় বলেন, আমি আগেই বলেছিলাম বিপুল জয় পাবেন এনডিএ প্রার্থী। মানুষ উন্নয়ন চান। তাঁরা যোগী আদিত্যনাথের কাজে খুশি।

এদিকে, তামিলনাড়ুর ইরোডে অপর বিধানসভা উপনির্বাচনে ডিএমকের চন্দ্রকুমার ভি সি ৯১৫৫৮ ভোটে হারিয়ে দিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী নাম তামিলকর কাটচির এমকে সীতালক্ষ্মীকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+