সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অসমের লেডি সিংহম জোনমনি রাভা
চাকরি জীবনে নানান বিতর্কে জড়িয়েছেন তিনি, নিশ্চয়ই মনে আছে অসমের সাব-ইন্সপেক্টর জোনমনি রাভাকে। মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। খবরটি দিয়েছেন পুলিশের কর্মকর্তারাই।
কর্মকর্তারা জানিয়েছেন, নগাঁও জেলার কালিয়াবোর মহকুমার জাখালাবান্ধা থানার অন্তর্গত সারুভুগিয়া গ্রামে। জানা গিয়েছে, একটি ট্যাঙ্কারের সঙ্গে মহিলা পুলিশ অফিসারের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় জোনমনির। জানা গিয়েছে সেই সময় তিনি তাঁর পার্সোনাল গাড়িতেই ছিলেন এবং তাঁর গায়ে কিন্তু পুলিশের পোশাক পরা ছিল না। জোনমনি রাভা একজন মহিলা পুলিশ ছিলেন। তিনি 'লেডি সিংহম' বা 'দাবাং কপ' নামে পরিচিত ছিলেন। তিনি মরিকলং পুলিশ পোস্টের দায়িত্বে ছিলেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেন।
জখলাবান্ধা থানার একজন পুলিশ কর্মকর্তা পবন কলিতা বলেন, 'দুর্ঘটনাটি সকাল আড়াইটার দিকে ঘটে, পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, সিআইডি এই ঘটনার তদন্ত শুরু করবেন।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে ট্যাঙ্কারটি পুলিশ আটক করেছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালে নগাঁও পুলিশ সুপার লীনা দোলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
তবে কেন কোনোও নিরাপত্তা ছাড়াই এবং সাদা পোশাকে মহিলা পুলিশ অফিসার তাঁর পার্সোনাল গাড়িতে একা অসমের দিকে যাচ্ছিলেন সে বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এই বিষয়ে তাঁর পরিবারের সদস্যরাও কিছু জানেন না বলেই জানা গিয়েছে। কেন বা তিনি বাড়ি থেকে বেড়িয়েছিলেন সে বিষয়েও পরিবারের সদস্যরা কিছু জানতেন না বলেই জানিয়েছেন।
জোনমনি রাভার মা সুমিত্রা রাভা জানান, এটি পরিকল্পিতভাবে করা হয়ছে। তাঁর মাসি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ আপনি এই বিষয়টি দেখুন এবং এটি তদন্ত করার নির্দেশ দিন। দোষ ী শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন, আমরা ন্যায়বিচার চাই। এই ঘটনার তদন্ত করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।












Click it and Unblock the Notifications