স্বামীকে খুন করায় অভিযুক্ত মহিলা, কারণ জানলে বিস্মিত হবেন
এক মহিলা নিজের স্বামীকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার ঘটনাটি ঘটেছে লখিমপুর জেলায়।
অসমে এক মহিলা নিজের স্বামীকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার ঘটনাটি ঘটেছে লখিমপুর জেলায়। অভিযোগ, নিজের কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করেছে মানিক নরাহ নামে বছর ৪৫-এর এক ব্যক্তি।
সেই ঘটনা নিজের চোখে দেখে রাগ চাপতে না পেরে মানিকের স্ত্রী জোনাকি নিজের হাতে স্বামীকে খুন করেছে। মহিলার অভিযোগ, নিয়মিত তার মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করত মানিক নামে এই ব্যক্তি। অনেকবার ধর্ষণও করেছে। তা সহ্য করতে না পেরেই মহিলা নিজের স্বামীকে খুন করেছেন।

পুলিশের কাছেও একই বয়ান দিয়েছে মহিলা। মানিকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গ্রামের একটি ক্ষেত থেকে দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তপাতের জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
তবে জানা গিয়েছে, স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেও পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি জানকি। পুলিশের দাবি, এই ঘটনায় জানকিকে আরও দুজন সাহায্য করেছে। তাদের খোঁজ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications