পদবীর জন্য বাতিল হল চাকরির রেজিষ্ট্রেশন, ক্ষোভে ফুঁসছে অসমের মেয়ে প্রিয়াঙ্কা

পদবীর জন্য বাতিল হল চাকরির রেজিষ্ট্রেশন, ক্ষোভে ফুঁসছে অসমের মেয়ে প্রিয়াঙ্কা

গত কয়েকদিন আগেই মধ্যপ্রদেশে দলিত চাষী ও তার স্ত্রীর উপর পুলিশি নির্মমতার ছবি আমরা দেখেছি। শুনেছি উঁচু জাতের লোকের মোটর বাইক ছোঁয়ার অপরাধে দলিত যুবকের গণপিটুনি খাওয়ার কথাও। এদেশে যোগ্যতা,মানবিকতার আগে পদবীকে এগিয়ে রাখার আভিজাত্য নতুন নয়। এবার পদবীর কারণে চাকরির রেজিস্ট্রেশনই আটকে গেল অসমের মেয়ে প্রিয়াঙ্কা চুটিয়ার।

পদবীর জন্য বাতিল হল চাকরির রেজিষ্ট্রেশন, ক্ষোভে ফুঁসছে অসমের মেয়ে প্রিয়াঙ্কা

উত্তর অসমের গোগামুখের বাসীন্দা প্রিয়াঙ্কা কৃষি অর্থনীতি ও ফার্ম ম্যানেজমেন্টে স্নাতকোত্তর উত্তীর্ণ হন। এরপর তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেড বা এনএসসিএলে চাকরির জন্য অনলাইনে একটি আবেদনপত্র ভরার চেষ্টা করতেই ঘটে বিপত্তি। প্রিয়াঙ্কার অভিযোগ তার পদবীর কারণে রেজিস্ট্রেশনটি ভরার প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। তিনি বিষয়টি নিয়ে এনএসসিএলকে জানালেও এখনও অবধি কোনো সদুত্তর পাননি বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা একটি ফেসবুক পোস্টে লেখেন, "ওয়েবসাইটে আমার উপাধি দেওয়ার পর থেকে সাইটটি 'যথাযথ শব্দ' ব্যবহার করতে বলছিল। " তিনি ক্ষোভ উগড়ে দিয়ে আরও জানান, "চুটিয়া আমার উপাধি, এটি কোনো অশালীন গালিগালাজ নয়। এটি একটি সম্প্রদায় আমি যার অংশ মাত্র"। অন্যদিকে, এনএসসিএল অবশ্য এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে জানায়,এটি একটি প্রযুক্তিগত দোষ ছিল পরবর্তীতে বিষয়টি তাদের নজরে আসতেই তা সংশোধন করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+