অসমে মৃতের সংখ্যা বেড়ে ৭০, তথ্য পেয়েও হামলা আটকাতে অসফল আইবি-পুলিশ
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর : অসমে শোনিতপুর ও কোকরাঝাড়ে আদিবাদী সম্প্রদায়ের উপর বোড়ো জঙ্গিরা যে হামলার ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আইবি এবং অসম পুলিশের কাছে স্পষ্ট তথ্য ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, "আইবি এই বিষয়ে তথ্য পেয়ে তৎক্ষণাৎ তা আধাসামরিক বাহিনি এবং অসম পুলিশকে জানিয়ে দেয়। এর পাশাপাশি অসম পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের কাছেও একই তথ্য এসেছিল।"

অসমেক কোকরাঝাড় ও সোনিতপুরে মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েকদফায় হামলা চালায় বোড়ো সন্ত্রাসবাদীরা। বিভিন্ন জায়গায় পাঁচটি হামলা চালানো হয় এদিন। এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০। আহতদের চিকিৎসা চলছে।
সূত্রের খবর অনুযায়ী, ২৫০ জন নিখোঁজ। সূত্রের খবর অনুযায়ী, আইবি-প গুয়াহাটি শাখা প্রথম এই হামলা হতে চলেছে বলে খবর পায়। এমনকী তাদের কাছে এ খবরও ছিল যে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড বা এনডিএফবি-ই এই হামলা ঘটাবে। অসমের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়ার জন্যই আদিবাসী ও সাঁওতাল এলাকায় হামলা চালায়। তথ্যে এও জানা গিয়েছিল মঙ্গলবারই এই হামলা চালানো হবে।
তবে নিরাপত্তা আধিকারিকদের কথায়, শোনিতপুরের প্রত্যেক গ্রামে আলাদা আলাদা নিরাপত্তা দেওয়া সমস্যার। কিছু কিছু এমন জায়গায় রয়েছে যেখানকার সঙ্গে সড়রপথে কোনও যোগাযোগ নেই। ফলে বাহিনী পাঠানোটাও মুশকিল।
তবে এই ঘটনার পর কেন্দ্র ৫০০০ আধা সামরিক কর্মীদের অসমের নিরাপত্তায় মোতায়েন করেছে।












Click it and Unblock the Notifications