কামাখ্যা মন্দিরের কাছে মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার! তদন্তে অসম পুলিশ

অসম ঘিরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে। ঘটনাস্থল অসমের কামাখ্যা মন্দিরের সংলগ্ন এলাকা। গুয়াহাটির কামাখ্যা মন্দিরের কাছাকাছি নীলাচল পাহাড় সংলগ্ন এলাকায় উদ্ধার হয়েছে এই মহিলার মস্তকহীন দেহ।

কামাক্ষ্যা মন্দিরের কাছে মহিলার মস্তকহীন দেহ উদ্ধার! তদন্তে অসম পুলিশ


ঘটনা ঘিরে কামাখ্যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, ঘটনার তদন্তে আসে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ধর্মীয় সংস্কার তথা বলি প্রথার বশবর্তী হয়েই কেউ এই অপরাধ ঘটিয়েছে। অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। পাশাপাশি মানুষ যাতে আতঙ্কিত না হন, তার জন্যও আবেদন রেখেছে পুলিশ। যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে দেখা গিয়েছে, একটি মাটির প্রদীপ রয়েছে, সঙ্গে রয়েছে একটি মাটির পাত্র। তবে ঘটনাস্থল থেকে উধাও মহিলার মস্তকের অংশটি। পড়ে রয়েছে শুধুমাত্র দেহের অংশ।


এরপরই, দোষীকে খুঁজে বার করতে পুলিশের বিভিন্ন দল কয়েকটি ভাগে ভাগ হয়ে অসমের একাধিক এলাকায় খোঁজ খবর চালাচ্ছে। চলছে চরম পর্যায়ের তল্লাশি। প্রসঙ্গত, অম্বুবাচী অনুষ্ঠানের আশপাশের সময়ে কামাখ্যায় ব্য়াপক ভক্তের ভিড় হয়। আর এই হত্যাকাণ্ড অম্বুবাচী অনুষ্ঠানের আগে ঘটে যাওয়ায় ঘটনার সঙ্গে ধর্মীয় সংস্কারের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+