শিক্ষায় দুর্নীতিতে লাগাম পরাতে অসম কড়া হলেও বাংলা কেন পারে না

বেসরকারি স্কুলগুলির পরিচালনায় রাশ টেনে ধরতে একধাপ এগোল প্রতিবেশী অসম।

বেসরকারি স্কুলগুলির পরিচালনায় রাশ টেনে ধরতে একধাপ এগোল প্রতিবেশী অসম। দুদিন আগে অসম বিধানসভায় পেশ হয়েছে একজোড়া বিল। একটি বিলে পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে বেসরকারি স্কুলগুলির মাত্রাতিরিক্ত টাকা নেওয়া বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় বিলে বেসরকারি স্কুলে প্রয়োজনীয় পরিকাঠামো নিশ্চিত করতে বলা হয়েছে।

শিক্ষায় দুর্নীতিতে লাগাম পরাতে অসম কড়া হলেও বাংলা কেন পারে না

প্রশ্ন উঠছে, অসমের মতো রাজ্য এমন দৃঢ়তা দেখাতে পারলেও বাংলা কেন পারছে না? তৃণমূল কংগ্রেস সরকারের সদিচ্ছা নেই এমন নয়। বহুদিন আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সচেষ্ট হয়েছেন। নির্দেশও দিয়েছেন। তা সত্ত্বেও বাংলায় বেসরকারি স্কুলগুলির বাড়াবাড়ি চাহিদায় লাগাম পরানো যায়নি।

অসমে বিল পাশ হলে আইন তৈরি হলে বেসরকারি স্কুলগুলি পড়ুয়াদের থেকে প্রতিবছর বছর ও মাস প্রতি ইচ্ছে মতো ফি আদায় করতে পারবে না। একটি নির্দিষ্ট হার বজায় রেখে মাইনে ও ফি বাড়াতে হবে।

অন্য বিলটিতে বেসরকারি স্কুলে পরিতাঠামো যাতে সঠিক থাকে তা কড়াভাবে মানার জন্য আইন আনা হচ্ছে। অগ্নিনির্বাপক যন্ত্র থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলার সংক্রান্ত পরিকাঠামো, পর্যাপ্ত পার্কিং, পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের জন্য যথেষ্ট সংখ্যক শৌচালয় রয়েছে কিনা তা মানদণ্ডের মধ্যে রাখা হবে। এগুলি সঠিক না থাকলে কড়া ব্যবস্থাও স্কুলগুলির বিরুদ্ধে নেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+