নগ্ন হয়ে শিশুকে বলির চেষ্টা শিক্ষকের পরিবারের! অসমে বাড়ির ভিতর যজ্ঞ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

একুশ শতকেও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নারকীয় ভয়াবহতার শিকার অসমের এক পরিবার। সেরাজ্যের এক শিক্ষকের পরিবারে ঘটে গেল ভয়াবহ ঘটনা। শিক্ষকের পরিবার তাঁদের তিন বছরের শিশুকে বলি দিতে যাচ্ছিল বলে খবর।

একুশ শতকেও কুসংস্কারে আচ্ছন্ন হয়ে নারকীয় ভয়াবহতার শিকার অসমের এক পরিবার। সেরাজ্যের এক শিক্ষকের পরিবারে ঘটে গেল ভয়াবহ ঘটনা। শিক্ষকের পরিবার তাঁদের তিন বছরের শিশুকে বলি দিতে যাচ্ছিল বলে খবর। কিন্তু সঠিক সময়ে পুলিশ এসে পড়ায় প্রাণে বেঁচে যায় ৩ বছরের ফুটফুটে শিশুটি।

নগ্ন হয়ে শিশুকে বলির চেষ্টা বাবা, মায়ের! অসমে বাড়ির ভিতর যজ্ঞ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

শিক্ষকের বাড়ির আশপাশে থাকা এলাকাবাসীরা জানিয়েছেন, বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সন্দেহ হওয়ায় উঁকি মেরে তাঁরা দেখতে পান, পরিবারের সকলে বিবস্ত্র হয়ে ছোট ৩ বছরের শিশুটিকে বলি দিতে যাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে এলাকাবসীরা চেঁচামিচি করে রুখে দেন বলি। খবর দেওয়া হয় পুলিশে। এলাকার আরেক মহল খবর দেয় মিডিয়ার প্রতিনিধিদিরে। মুহূর্তে জড়ো হয়ে যায় লোকজন। আসে পুলিশ। আর পুলিশি হস্তক্ষেপে প্রাণে বেঁচে যায় শিশুটি।

অসমের গণকপাড়া গ্রামের এই ঘটনার প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন বহুবার তাঁরা শিশুটিকে ছেড়ে দেওয়ার জন্য বাইরে থেকে চিৎকার করতে থাকেন। তবে, তাঁদের কথায় কান না দিয়ে পরিবারের লোকসজন উচ্চস্বরে মন্ত্রোচ্চরাণ করতে থাকেন ও শিশুটিকে বলির ব্যবস্থায় উদ্যত হন। আর সেই পরিস্থিতির জেরেই পুলিশে খবর দেওয়া হয় এলাকাবাসীদের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+