সন্দেহজনক নিপার সংক্রমণ! অসমের যুবকের মৃত্যু কেরলে

সন্দেহজনক নিপা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হল এক অসমবাসীর। অসমের শিবসাগরের গৌরীসাগরের বাসিন্দা ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম মনোজ শইকিয়া।

সন্দেহজনক নিপা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হল এক অসমবাসীর। অসমের শিবসাগরের গৌরীসাগরের বাসিন্দা ৩৭ বছর বয়সী ওই ব্যক্তির নাম মনোজ শইকিয়া। ২৯ মে থেকে কেরলের কুন্নরের হাসপাতালে প্রবল জ্বর ও মাথাব্যথা নিয়ে ভর্তি ছিলেন তিনি। স্টার বোর্ড কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন মনোজ শইকিয়া।

সন্দেহজনক নিপার সংক্রমণ! অসমের যুবকের মৃত্যু কেরলে

কেরল থেকে মনোজের সহকর্মীরা ফোনে তাঁর স্ত্রী রিনু গগৈ শইকিয়াকে এই মৃত্যুর খবর জানিয়েছেন। দিন পনেরো আগে অসম থেকে কেরলে কাজে গিয়েছিলেন মনোজ।

কেরলে যাওয়ার আগে মনোজ ধিমাজি গোগামুখের দিহিঙ্গায় আত্মীয়ের বাড়িতে থাকতেন মনোজ। গত কয়েকবছর ধরে গোগামুখে গাড়িচালক হিসেবে কাজ করতেন।

১৯৯৮ থেকে ২০১৫-র মধ্যে প্রায় ৬০০ টি নিপা ভাইরাস সংক্রমণের ঘটনার খবর পাওয়া গিয়েছে। ভারত ও বাংলাদেশে সংক্রমিত এই রোগের মৃত্যুর হার ৯০ শতাংশেরও বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+