আরবি সংবিধান স্বীকৃত নয়! রাজ্যে আরবিতে শিক্ষা দান নিয়ে আর কী বললেন অসমের শিক্ষামন্ত্রী

অসমের মাদ্রাসায় কেন আরবি পড়ানো হবে। বিধানসভায় দাঁড়িয়ে এমনই প্রশ্ন তুললেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আরবে কি অসমিয়া পড়ানো হয় এমন প্রশ্নও তুলেছেন তিনি।

অসমের মাদ্রাসায় কেন আরবি পড়ানো হবে। বিধানসভায় দাঁড়িয়ে এমনই প্রশ্ন তুললেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আরবে কি অসমিয়া পড়ানো হয় এমন প্রশ্নও তুলেছেন তিনি। আরবি ভাষা সংবিধান স্বীকৃত নয় বলেও দাবি করেছেন অসমের শিক্ষামন্ত্রী।

আরবি সংবিধান স্বীকৃত নয়! রাজ্যে আরবিতে শিক্ষা দান নিয়ে আর কী বললেন অসমের শিক্ষামন্ত্রী

বিধানসভায় বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণ বিল পাস হল বটে, কিন্তু সেখানেই মাদ্রাসা শিক্ষার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অসমের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ধর্ম নিরপেক্ষ সরকার কেন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চালাবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। পূর্বতম কংগ্রেস সরকার এবং তখনকার মন্ত্রীরাই এই বিষয়ে দায়ী বলে অভিযোগ করেছেন অসমের শিক্ষামন্ত্রী। অসমের মাদ্রাসা শিক্ষার প্রচলন নিয়ে তথ্য সংগ্রহের জন্য কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী বক্তব্যের পরেই বিরোধীরাও নেমে পড়েন তর্কে। তাঁদের পাল্টা প্রশ্ন, এখানকার স্কুলে ইংরেজি পড়ানো হয়, কিন্তু ইংল্যান্ডের স্কুলে কি অসমিয়া পড়ানো হয়। অবস্থানে অটল থেকে শিক্ষামন্ত্রী জানান, ইংরেজি ভারতের সংবিধান স্বীকৃত ভাষা, কিন্তু আরবি সংবিধান স্বীকৃত নয়।

অসমের শিক্ষামন্ত্রীর প্রশ্ন, ধর্মনিরপেক্ষ সরকার কেন মাদ্রাসা পরিচালনা করবে। তিনি তথ্য দিয়ে জানান, ভারতে অসম, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের মতো কয়েকটি রাজ্য ছাড়া কোথাও সরকার মাদ্রাসা চালায় না। অসমে কেন আরবি কলেজ চালানো হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+