রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল অসম, উত্তর পূর্ব ভারত জুড়ে অনুভূত কম্পন

ভোররাতে কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত। সোমবার ভোর ৪টা ১৭ মিনিট নাগাদ অসমে আঘাত হানে মাঝারি মাত্রার ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ব্রহ্মপুত্রের দক্ষিণ তীরে মরিগাঁও জেলায় ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূ পৃষ্ঠের প্রায় ৫০ কিলোমিটার গভীরে উৎপত্তি এই কম্পনের, যার অবস্থান অক্ষাংশ ২৬.৩৭ উত্তর ও দ্রাঘিমাংশ ৯২.২৯ পূর্বে।

হঠাৎ কম্পনে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। গভীর ঘুম ভেঙে বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ব্রহ্মপুত্রের দুই তীরের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। কামরূপ মেট্রোপলিটন, নগাঁও, পূর্ব ও পশ্চিম কার্বি আংলং, হোজাই, দিমা হাসাও, গোলাঘাট, যোরহাট, শিবসাগর, চরাইদেও, কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, ধুবড়ি, দক্ষিণ সালমারা মানকাচর ও গোয়ালপাড়াসহ একাধিক জেলায় ভূমিকম্পের ঝাঁকুনি টের পান বাসিন্দারা।

শুধু দক্ষিণ অসম নয়, রাজ্যের উত্তর দিকের দারাং, তামুলপুর, সোনিতপুর, কামরূপ, বিশ্বনাথ, উদালগুড়ি, নলবাড়ি, বজালি, বরপেটা, বাকসা, চিরাং, কোকরাঝাড়, বঙাইগাঁও ও লক্ষ্মীপুরেও কম্পন অনুভূত হয়। কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে রাজ্যের সীমানা ছাড়িয়ে।

অরুণাচল প্রদেশের মধ্য পশ্চিমাংশ, মেঘালয় জুড়ে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়ও ভূমিকম্পের আঁচ লাগে।

এমনকি প্রতিবেশী ভুটানের মধ্য ও পূর্বাংশ, চিনের কিছু এলাকা ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে সিসমোলজি দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় অসমে এ ধরনের ঘটনা নতুন নয়, তবুও ভোররাতের এই আকস্মিক কম্পন অনেককেই চমকে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+