অসমের নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশ! আরও লক্ষাধিক নাম বাদ

অসমের নাগরিক পঞ্জীর খসড়ায় ফের প্রায় একলক্ষ বাসিন্দার নাম বাদ। এবার বাদ পড়েছে ১,০২,৪৬২ জনের নাম। খবর সংবাদ সংস্থা সূত্রে।

অসমের নাগরিক পঞ্জীর খসড়ায় ফের প্রায় একলক্ষ বাসিন্দার নাম বাদ। এবার বাদ পড়েছে ১,০২,৪৬২ জনের নাম। খবর সংবাদ সংস্থা সূত্রে। এর আগে তালিকা থেকে প্রায় ৪০ লক্ষ বাসিন্দার নাম বাদ পড়েছিল। ৩১ জুলাই অসমের নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সুপ্রিম কোর্টে। গতবছর প্রকাশিত খসড়ায় এইসব বাসিন্দার নাম থাকলেও পরে তাঁরা অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।

অসমের নাগরিকপঞ্জীর খসড়া প্রকাশ! আরও লক্ষাধিক নাম বাদ

গতবছর এনআরসির খসড়া প্রকাশিত হয়েছিল ৩০ জুলাই। ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ২.৯ কোটি বাসিন্দার নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রায় ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এনআরসির কোঅর্ডিনেটরের বক্তব্য অনুযায়ী, ২০০৩ সালের সিটিজেনশিপ আইনের ৫ নম্বর ধারা অনুযায়ী, এই তালিকা প্রকাশ করা হয়েছে।

সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে অসমে এনআরসির কাজ চলছে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ জানুয়ারি।

এদিন প্রকাশিত তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের ব্যক্তিগতভাবে বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে কারণও উল্লেখ করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+