রাজ্যবাসীর জন্য নাগরিকপঞ্জীর প্রথম খসড়া প্রকাশ করল অসমের বিজেপি সরকার
জাতীয় নাগরিকপঞ্জীর প্রথম খসড়া রাজ্যবাসীর জন্য প্রকাশ করল অসমের সর্বানন্দ সোনওয়ালের বিজেপি সরকার। সবমিলিয়ে তাতে নাম রয়েছে ১.৯ কোটি মানুষের।
জাতীয় নাগরিকপঞ্জীর প্রথম খসড়া রাজ্যবাসীর জন্য প্রকাশ করল অসমের সর্বানন্দ সোনওয়ালের বিজেপি সরকার। সবমিলিয়ে তাতে নাম রয়েছে ১.৯ কোটি মানুষের। অসমের জনসংখ্যা খাতায়-কলমে ৩.২৯ কোটি।

বাকী নাম ভেরিফিকেশনের আলাদা আলাদা পর্যায়ে রয়েছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল শৈলেশ মধ্যরাতে সেই নামের খসড়া পেশ করে ঘোষণা করেছেন।
বাকী যাদের নাম এখনও খসড়ায় প্রকাশ পায়নি, তাদের ভীত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছে অসম সরকার। ভেরিফিকেশনের কাজ শেষ হলে বাকী বাসিন্দাদের নাম আগামী এপ্রিল মাসের মধ্যে প্রকাশ করা হবে।
২০১৫ সালের মে মাসে এই কাজ শুরু হয়েছে। মোট ৬৮.২৭ লক্ষ পরিবারের ৬.৫ কোটি নথি খতিয়ে দেখা হচ্ছে। মোট ৩৮ লক্ষ মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ অসম হয়ে ভারতে ঢোকার কারণে ১৯৫১ সালেও এভাবেই নাগরিকপঞ্জী তৈরি করেছিল অসম।












Click it and Unblock the Notifications