এনআরসি তালিকা 'গায়েব' নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য়ে! উঠছে ইমেল কারচুপির তত্ত্ব
সরকারি ওয়েবসাইট থেকে অসমে এনআরসির তালিকা গায়েব প্রসঙ্গে , রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে। কংগ্রেস সহ বিরোধীদের অভিযোগ যে অসমের এনআরসির তালিকা অনলাইন থেকে গায়েব করার নেপথ্যে সরকারের কোনও অভিসন্ধি থাকতে পারে। এদিকে, সেই সমস্ত তত্ত্বকে কার্যত নস্যাৎ করে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি প্রযুক্তিগত ত্রুটির জন্যই এমনটা হয়েছে।

অসমের তরফে কোন অভিযোগ?
অসমের তরফে এই তালিকা উধাও ঘিরে সরকারের কাছে তদন্তের দাবি করা হচ্ছে। সূত্রের দাবি, অসমের এনআরসি সংক্রান্ত আমলারা মনে করছেন যে এই বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

ইমেল কারচুপির অভিযোগ
অসমের আমলাদের তরফে দাবি, ইমেলে কোনও কারচুপি করা হয়ে থাকতে পারে। অনলাইন কারচুপির তত্ত্বও উড়িয়ে দেওয়া হচ্ছে না। এনআরসি যাঁদের আওতায় থাকে,সেই দফতরের এক আমলার ইস্তফার পর থেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। এক্ষেত্রে গোপন পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটে গিয়েছে।

উঠছে জনৈক হজেলার নাম
কয়েকদিন আগেই অসমের এনআরসি তালিকার দায়িত্বে থাকা আমলা হাজেলাকে সরিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ। তারপর থেকেই তাঁকে ঘিরে পুলিশের কাছে অভিযোগ যায় এনআরসি তালিকায় কাটাছেঁড়া নিয়ে।

অসম সরকারের কোন দাবি?
অসম সরকারের তরফে হিমন্ত বিশ্বশর্মার দাবি , একটি পেমেন্ট সংক্রান্ত ঘটনার জেরে অনলাইনে এই তালিকা দেখা যাচ্ছে না। এটা তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রো ও এনআরসি কর্তৃপক্ষের মধ্যের সমস্যা। খুব শিঘ্রই তা মিটে যাবে। তবে আপাতত যা পরিস্থিতি তাতে এই নিয়ে পারদ চড়ার সম্ভাবনা বেশি।












Click it and Unblock the Notifications