রাত আড়াইটেয়ে হাসপাতালে মুখ্যমন্ত্রী! বিজেপির হিমন্ত-যুগে অসম দেখল নয়া তৎপরতার ছবি

রাত আড়াইটেয়ে হাসপাতালে মুখ্যমন্ত্রী! বিজেপির হিমন্ত-যুগে অসম দেখল নয়া তৎপরতার অধ্যায়

বিধানসভা নির্বাচনে গড় দখলে রাখলেও মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তন করেছে অসমের বিজেপি। সেখানে সর্বানন্দ সোনোয়ালকে সরিয়ে এককালে কংগ্রেস থেকে আসা হিমন্ত বিশ্বশর্মাকে মুখ্যমন্ত্রীর তখতে বসিয়েছে গেরুয়া দল। আর মসনদে বসেই হিমন্ত এবার কোভিড নিয়ে নিয়ে ফেললেন নয়া উদ্যোগ।

 রাত আড়াইটেয়ে হাসপাতালে

রাত আড়াইটেয়ে হাসপাতালে

রাতের অসমে হাসপাতালগুলি কেমন কাজ করছে তা দেখতে সরেজমিনে খোদ মুখ্যমন্ত্রী হাজির হাসপাতালে। জানা যায় এই সপ্তাহের প্রথমের দিকে অসমের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া হিমন্ত রাতের বেলায় গুয়াহাটির মেডিক্যাল কলেজ হাসপাতালে যান গতকাল।

কেন আচমকা হাসপাতাল পরিদর্শন?

কেন আচমকা হাসপাতাল পরিদর্শন?

নিজের টুইটে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, 'অড আওয়ার' এ হাসপাতালে কোভিড ম্যানেজমেন্ট একটি বড় চ্যালেঞ্জ। আর তা হাসপাতালগুলি সঠিকভাবে করতে পারছে কি না, তা খতিয়ে দেখতে সোজা হাসপাতালে চলে যান বিজেপি শাসিত রাজ্যের এই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী।

 মুখ্যমন্ত্রীর বার্তা

মুখ্যমন্ত্রীর বার্তা

গুয়াহাটি মেডিক্যাল কলেজে রাতের বেলায় পরিস্থিতি খতিয়ে দেখ, নিজের টুইটে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, কীভাবে রাতের হাসপাতালে কোভিড রোগীদের ইমার্জেন্সি ওয়ার্ডে চিকিৎসা চলছে তা খতিয়ে দেখতেই তিনি সেখানে গিয়েছিলেন। আর যাবতীয় পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট। এবিষয়ে তিনি কুর্ণিশ জাানিয়েছেন চিকিৎসক ও নার্সদের।

 কেন রাতের ইমার্জেন্সি ওয়ার্ডে নজর গেল হিমন্তর?

কেন রাতের ইমার্জেন্সি ওয়ার্ডে নজর গেল হিমন্তর?

বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর দাবি , অসমে বেশিরভাগ কোভিড রোগীর মৃত্যু রাতের বেলায় ঘটতে দেখা যাচ্ছে। তাই সে সময় হাসপাতাল তেমন পরি।েবা দিচ্ছে তা খতিয়ে দখতে তিনি সেখানে যান। প্রসঙ্গত, রাত ১১ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত অসমের হাসপাতালগুলিতে সিনিয়র চিকিৎসকরা কর্মরত থাকবেন, বলে ইতিমধ্যেই আলোচনা করেছে অসমের নবনির্বাচিত সরকারের প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+