LIVE অসমের নাগরিকপঞ্জী প্রকাশিত, কেন্দ্রকে বিঁধলেন মমতা

অসমের নাগরিকপঞ্জী প্রকাশিত হয়ে গিয়েছে। ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে।

অসমের নাগরিকপঞ্জী প্রকাশিত হয়ে গিয়েছে। ১৯ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে। সবমিলিয়ে ৩ কোটি ১১ লক্ষের বেশি মানুষ বৈধ নাগরিকের অধিকার পেয়েছেন। এর আগে চল্লিশ লক্ষের বেশি মানুষের নাম বাদ গিয়েছিল। তারপর চূড়ান্ত তালিকায় নতুন সংযোজন হয়েছে। বাদ যাওয়ার তালিকায় সেই মানুষেরাও রয়েছেন যারা নথি জমা করেননি। একনজরে দেখে নেওয়া যাক এনআরসি নিয়ে সমস্ত আপডেট।

LIVE অসমের নাগরিকপঞ্জী প্রকাশিত

Aug 31, 2019, 10:09 pm IST

রাজনৈতিক মাইলেজ পেতেই এনআরসি করা হয়েছে। কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Aug 31, 2019, 4:32 pm IST

অন্তত ২০ শতাংশ নাম ফের সমীক্ষা করা হোক। অসম এনআরসি নিয়ে বললেন বিজেপি নেতা রাম মাধব।
Aug 31, 2019, 4:30 pm IST

সংসদেও এনআরসি চালু করার দাবি তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
Aug 31, 2019, 4:29 pm IST

আসু এনআরসি নিয়ে খুশি নয়। সোমবার আবেদন করতে চলেছে সর্বোচ্চ আদালতে।
Aug 31, 2019, 4:29 pm IST

দিল্লিতে এনআরসি-র দাবি তুলে বিতর্ক বাঁধালেন বিজেপি নেতা মনোজ তিওয়ারী।
Aug 31, 2019, 12:52 pm IST

অসমের এনআরসি তালিকাকে স্বাগত কংগ্রেস সাংসদের।
Aug 31, 2019, 12:50 pm IST

নাম বাদ যাওয়া ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন।
Aug 31, 2019, 12:49 pm IST

সেবা কেন্দ্রের বাইরে এভাবেই ভিড় জমিয়েছেন আমজনতা।
Aug 31, 2019, 12:46 pm IST

ওয়েবসাইট বিকল, অসমের বিভিন্ন এনআরসি কেন্দ্রগুলিতে ভিড় তালিকায় নাম রয়েছে কিনা তা দেখার জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+