বাংলা নয়, ভাবিয়ে তুলেছে অন্য ভাষা! চাঞ্চল্যকর দাবি অসমের প্রভাবশালী মন্ত্রীর

বাংলা নয়, অসমীয়াদের কাছে হুমকির মতো হয়ে দাঁড়িয়েছে আরবি। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বলেছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বাংলা নয়, অসমীয়াদের কাছে হুমকির মতো হয়ে দাঁড়িয়েছে আরবি। সংবাদ মাধ্যমের সামনে এমনটাই বলেছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, সীমান্ত এলাকা মাদ্রাসা বেড়েছে, সেগুলি থেকে ধর্মান্ধতা বাড়ছে।

বাড়ছে আরবি কলেজের সংখ্যা

বাড়ছে আরবি কলেজের সংখ্যা

হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, যদি কেউ বলেন অসমীয়া ভাষা হুমকির মুখে, তাহলে নিজের আশপাশে তাকান। দেখুন, রাজ্যের এদিন-সেদিকে গড়ে উঠছে আরবি কলেজ। তাঁর প্রশ্ন কেন আরবি কলেজের প্রয়োজন। এবার সেখানে তৈরি হয়েছে ইসলামিক সাহিত্য সভা। তাই আরবিই অসমীয়া ভাষার পক্ষে হুমকির হয়ে উঠেছে ব্যাখ্যা করেছেন তিনি।

হিন্দু বাঙালি শরণার্থীদের নাগরিকত্বের প্রশ্নে তোলপাড় অসম

হিন্দু বাঙালি শরণার্থীদের নাগরিকত্বের প্রশ্নে তোলপাড় অসম

সিএএ নিয়ে তোলপাড় অসম। এনআরসির চূড়ান্ত তালিকায় যে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন ১৪ লক্ষ হিন্দু। সিএএ-র মাধ্যমে তাঁদেরই নাগরিকত্ব প্রদানের চেষ্টা চলছে। অসমীয়াদের ভয় তা হলে রাজ্যে বাংলা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। সেই পরিস্থিতিতে অসমের মন্ত্রীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

 বিক্ষোভকারীদের নিয়ে প্রশ্ন

বিক্ষোভকারীদের নিয়ে প্রশ্ন

হিমন্ত বিশ্বশর্মা বলেন, সিএএ নিয়ে বিক্ষোভকারীদের কাছে সমস্যার হলেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ আর হিমন্ত বিশ্বশর্মা। কিন্তু তারা দেখছেন না আসল সমস্যা হচ্ছে আরবি কলেজগুলি।

 সীমান্ত এলাকায় বেড়েছে মাদ্রাসা

সীমান্ত এলাকায় বেড়েছে মাদ্রাসা

একঘন্টার বেশি দেওয়া ভাষণে হিমন্ত বিশ্বশর্মা অভিযোগ করেছেন, বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় এই মাদ্রাসাগুলি বাড়ছে। সেখানে কম্পিউটার কিংবা আধুনিক শিক্ষা দেওয়া হয় না। সেখানে ধর্মান্ধতার শিক্ষা দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+