ঐতিহাসিক মসজিদ রাতারাতি স্থানান্তরিত করে অন্য জায়গায় 'রাখা' হচ্ছে! অসমে ঘটল কোন ঘটনা
অসমে প্রায় ১০০ বছরের পুরনো এক মসজিদ ক্রমেই উঠে আসছে খবরে। এই ঐতিহাসিক মসজিদকে ১৫ থেকে ২০ দিনের মধ্যে নগাওঁয়ের পুরানিগুদাম এলাকার কোনও এক জায়গায় স্থনানান্তরিত করা হচ্ছে।
অসমে প্রায় ১০০ বছরের পুরনো এক মসজিদ ক্রমেই উঠে আসছে খবরে। এই ঐতিহাসিক মসজিদকে ১৫ থেকে ২০ দিনের মধ্যে নগাওঁয়ের পুরানিগুদাম এলাকার কোনও এক জায়গায় স্থনানান্তরিত করা হচ্ছে।

১০০ বছরের পুরনো দোতলা মসজিদ। আর তাকেই আধুনিক স্থাপত্য-প্রযুক্তির দ্বারা স্থানান্তরিত করার কাজ চলছে অসমে। ইঞ্জিনিয়াররা বলছেন, ১৫ থেকে ২০ দিনের মধ্যে এই মসজিদ স্থানান্তরকরণের কাজ শেষ হয়ে যাবে। অসমের এই মসজিদ স্থানান্তরকরণের কাজে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম। যার নেপথ্যে রয়েছে হরিয়ানার সংস্থা আর আর অ্যান্ড সনস । এনএইচ ৩৭-এ অবস্থিত এই মসজিদ স্থানান্তরকরণ ঘিরে রীতিমত তাজ্জব অনেকেই।
Assam: 2-storeyed minaret of a historic mosque is being shifted, without dismantling it, from its original location at Nagaon's Puranigudam. Situated along NH 37, minaret is being shifted as four-laning of the highway is being done. Engineer says "It'll be done within 15-20 days" pic.twitter.com/IkA4vLmGix
— ANI (@ANI) April 26, 2019
যদিও এই ঐতিহাসিক ইমারতের স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় অসম প্রশাসনের তরফে। জানা গিয়েছএ, এনএইচ ৩৭-এ গাড়ি চলাচলে খানিকটা বিভ্রাট দেখা দিচ্ছিল। তারপরই স্থানীয় ইসলাম ধর্মাবল্মীদের মতামত নিয়ে এই মসজিদকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।












Click it and Unblock the Notifications