' রাতে ক্যাম্পাসে একা ঘুরবেন না', মহিলা চিকিৎসকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি অসম মেডিক্যাল কলেজে
রাতে মেকিক্যাল কলেজ। মহিলা চিকিৎসকদের একা ক্যাম্পাসে ঘোরায় সতর্ক করল অসম মেডিক্যাল কলেজ। বিজেপি শাসিত অসম সরকারের এহেন দ্বিচারিতা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে সরব হয়েছে যে বিজেপি। সেই বিজেপি শাসিত রাজ্যেই মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছেন না হেমন্ত বিশ্বশর্মা।
রাত হোক বা দিন কর্মক্ষেত্র সকলের জন্য নিরাপদ এবং সমান হবে সেটাই তো কাম্য। সেই নিরাপত্তার জোরেই প্রতিদিন কর্মক্ষেত্রে ফিরে যান মহিলারা। কিন্তু একি অসম মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্দেশিকা। কেবল মাত্র মহিলা চিকিৎসকদের কেন সতর্ক করা হল? এই নির্দশিকা এক কথায় বুঝিয়ে দিয়েছে মহিলা চিকিৎসকরা হাসপাতালেও রাতে নিরাপদ নন। অর্থাৎ আরজি কর হাসপাতালের মতো ঘটনা ঘটতেই পারে।

হাসপাতালের সুপার ডাক্তার ভাস্কর গুপ্তা এই নির্দেশিকা জারি করেছেন বলে জানা গিয়েছে। মহিলা চিকিৎসকদের নিরাপত্তার খাতিরেই তিনি এই নির্দেশিকা জারি করেছে। এর পরে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি মহিলা চিকিৎসকদের রাতে নিরাপত্তা দিতে ব্যর্থ অসমের মেডিক্যাল কলেজ।
শুধু যে মহিলা চিকিৎসকদের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে তা নয় হাসপাতালের নার্স, মহিলা কর্মী এবং পড়ুয়া চিকিৎসকদেরও রাতে একা একা হাসপাতালে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। মেডিক্যাল কলেজের হোস্টেল কর্তৃপক্ষকেও রাতে যাতে কোনও পড়ুয়া বাইরে না ঘোরাফেরা করে সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
শুধু তাই নয় রাতে হাসপাতালে কর্তব্যরতম মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদেও সতর্ক থাকতে বলা হয়েছে। আপনার চারপাশের কেমন মানুষ ঘোরা ফেরা করছে সেদিকে নজর রেখে কাজ করার অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মহিলা চিকিৎসক এবং চিকিৎসক পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।
তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি হাসপাতাল কর্তৃপক্ষ মহিলা চিকিৎসক এবং কর্মীদের নিরাপত্তা দিতে পারছে না। প্রতিবাদে সরব হয়েছেন মহিলা চিকিৎসক এবং ডাক্তারি পড়ুয়ারা। প্রতিনিয়ক কর্মক্ষেত্রে নিজেদের পুরুষ সহকর্মী এবং রোগীর পরিবারের কাছ থেকে নানা কুরুচিকর মন্তব্য এবং আচরণের শিকার হন তাঁরা। সেগুলি বন্ধের দিকে নজর না দিয়ে উল্টে মহিলাদের বলা হচ্ছে ঘরে থাকুন বেরোবেন না। এটা কোন দেশে বাস করছি আমরা। এখনও ভয়ে মেয়েদেরই ঘরে থাকতে হবে বলে আক্রমণ শানিয়েছেন পড়ুয়ারা।












Click it and Unblock the Notifications