'ভূত' সন্দেহে তিন বছরের শিশুকে পিটিয়ে খুন
উত্তর-পূর্বের রাজ্য অসমে ভূত সন্দেহে এক তিন বছরের শিশুকে পিটিয়ে খুন করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অসমের নগাঁও জেলায়।
গুয়াহাটি, ২৫ এপ্রিল : উত্তর-পূর্বের রাজ্য অসমে ভূত সন্দেহে এক তিন বছরের শিশুকে পিটিয়ে খুন করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে অসমের নগাঁও জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটি সালনার সরুদল বস্তির কাছে রাস্তায় একা দাঁড়িয়েছিল। মাকে আনতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল শিশুটির বাবা।

শিশুটিকে রাস্তায় একা দেখে লখমন ঠাকুর নামে এক ব্যক্তি রাস্তায় যেতে যেতে থেমে যান। তিনি বাইক নিয়ে সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, এই লখমনই শিশুটিকে ভূত ভেবে বেদম প্রহার করেন। তার মারের চোটেই প্রাণ হারায় শিশুটি।
ঘটনাটি ঘটেছে সামাগুড়ি পুলিশ স্টেশন থেকে একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে। এই ঘটনার পরে উত্তেজিত জনতা লখমনকেও বেদম প্রহার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications