পাঁচ লক্ষের অতিরিক্ত একজনকেও নাগরিকত্ব দিলে রাজনীতি ছাড়বেন অসমের বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা
পাঁচ লক্ষের অতিরিক্ত একজনকেও নাগরিকত্ব দিলে রাজনীতি ছাড়বেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা
অসমে পাঁচ লক্ষেরও বেশি একটি ব্যক্তিকেও নাগরিকত্ব দেওয়া হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সোমবার এমনটাই দাবি করছেন রাজ্যের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা।

হিন্দুরা কাউকে আক্রমণ করে না
মুসলিম জনসংখ্যা রাজ্যে বাড়ছে, এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আজমল বা তাঁর ছেলে বা তাঁর নাতি ৩০ বছর পর অসমের মুখ্যমন্ত্রী হবেন, কেউ আটকাতে পারবে না।' হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার সমর্থনে অসমের অর্থমন্ত্রী, যিনি বিজেপির এনডিএ-এর উত্তর-পূর্বের এনইডিএর প্রধান জানান, একজন হিন্দু ‘জিন্নাহ হতে পারে না কারণ সে কখনই কাউকে আক্রমণ করবে না' এবং তারা ধর্মনিরপেক্ষ। হিমন্ত বিশ্ব শর্মা অসম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে রাজ্যপালের ভাষণ নিয়ে বিতর্ক চলাকালীন বক্তব্য করছিলেন।

সিএএ–কে সমর্থন
মন্ত্রী জানান যে নাগরিকত্ব সংশোধনী আইন কোনওভাবেই অসম চুক্তিকে লঙ্ঘন করেনি। তিনি বলেন, ‘যদি রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি একজনকেও নাগরিকত্ব দেওয়া হয় তবে আমি রাজনীতি ছাড়ব। পাঁচ লক্ষ জনগণের মধ্যে অতিরিক্ত একজনও যদি যোগ হয়, তবে তার দায়িত্ব নেবে অসম সরকার।' তিনি হিন্দু বাঙালিদের নাগরিকত্ব প্রদানকেও সমর্থন করেছেন, যার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ করা হচ্ছে। শর্মা বলেন, ‘একজন হিন্দু কখনও জিন্নাহ হতে পারে না। একজনও হিন্দু রাজা কখনই কোনও মসজিদ বা মন্দির ধ্বংস করেনি। একজন হিন্দু সবসময়ই নিরপেক্ষ থাকে এবং কারোর ওপর আক্রমণ করে না।'

অসম চুক্তি নিয়ে মন্ত্রীর বক্তব্য
মন্ত্রী বলেন, ‘অসম চুক্তিতে অনেক কিছুই অমীমাংসিত হয়ে পড়েছিল। আমরা অসম চুক্তি লঙ্ঘন করিনি। কিন্তু অমীমাংসিত সমস্যার সমাধান করেছি।' হিমন্ত বিশ্ব শর্মার দাবি, ঐতিহাসিক এই চুক্তিতে, যা ছ'বছর ধরে চলা অসম আন্দোলনের পর স্বাক্ষর হয়েছিল, চার পাতার নথিতে অনেক বিষয়ইকে যোগ করা হয়নি। মন্ত্রী বলেন, ‘এমনকী অসম চুক্তিতে এনআরসি ছিল না। ২০০৫ সালে কেন্দ্র, অসম সরকার ও আসুর একত্রিত বৈঠকের পর এনআরসিকে যোগ করা হয়। ১৯৭১ সালের আগে যে শিশু জন্মেছে অসম চুক্তিতে তাদের কথা বলা হয়নি, তাই এটি অমীমাংসিত।' মন্ত্রী জানান, নাগরিকত্ব আইন ১৯৮৭, ১৯৯৩ ও ২০০৩ সালে সংশোধীত হয়। বর্তমানে সিএএ•এর অনেক আগেই অসম চুক্তিতে এটি উল্লেখ করা ছিল। মন্ত্রী জানিয়েছেন যে সিএএ নিয়ে ভুল তথ্য মানুষের মনে গেঁথে রয়েছে তা হল এক কোটি হিন্দু বাংলাদেশি অসমে প্রবেশ করেছে।












Click it and Unblock the Notifications