Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assam Govt: ১৯৩৫ সালের মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিল করল অসম সরকার! কেন জানেন?

Assam Govt: ১৯৩৫ সালের অসম মুসলিম মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন (Muslim Marriages and Divorce Registration Act) বাতিলের সিদ্ধান্ত নিল হিমন্ত সরকার। কার্যত ব্রিটিশ আমলের এই আইন ঘিরে রয়েছে নানা বিতর্ক। এরপরেই ওই আইন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্প্রতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) মন্ত্রিসভায় ওই বিল বাতিল সিদ্ধান্তকে পাশ করিয়েছেন। খুব শীঘ্রই এর পরিবর্তে নতুন আইন (Assam Govt) চালু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Assam Govt

এই পদক্ষেপকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন সে দেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ন্যায় সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। বাল্য বিবাহের ক্ষেত্রে নয়া পদক্ষেপ সুরক্ষা প্রদান করবে বলে দাবি অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, অসমে বাল্য বিবাহ ভয়াবহ আকার নিয়েছে। তবে নাবালিকা বিয়ের ক্ষেত্রে ৮০ শতাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বেশি বলেও দাবি করেছেন হিমন্ত বিশ্বশর্মা।

বাতিল করে দেওয়া আইন প্রসঙ্গে তিনি (Himanta Biswa Sarma) আরও বলেন, কম বয়সে মুসলিম মেয়েদের বিয়ের বিধান রয়েছে। এর ফলে বাল্য বিবাহে ঠিক মতো লাগাম দেওয়া যাচ্ছে না বলেও সোশ্যাল মিডিয়ায় বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা। তবে বাল্য বিবাহ ঠেকাতে আগামী বিধানসভা অধিবেশনে উপযুক্ত এবং কড়া আইন আনা হবে। যা একেবারে সময়পযোগী হবে বলেও সোশ্যাল মিডিয়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ তা হবে বলেই মনে করা হচ্ছে।

ব্রিটিশ আমলে তৈরি এই আইন বদলের পাশাপাশি একাধিক বদল আসবে। তবে এই বিষয়ে সরকারি আধিকারিকরা কাজ করছেন বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, নাবালিকা কিংবা বাল্য বিবাহ ঠেকাতে অসম সরকার কড়া মনোভাব নিয়েছেন। এই বিষয়ে সে রাজ্যের পুলিশকে একেবারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

এরপরেই বিভিন্ন অভিযান চালানো হয়। একাধিক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়। এমনকি কম বয়সের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনও কোনও ক্ষেত্রে বাবা-মা'কে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কিন্তু অসমে লাগু থাকা বিশেষ আইনে অনেক ক্ষেত্রে ছাড়া পেয়ে যায় অভিযুক্তরা। দেওয়া যায় না দৃষ্টান্তমূলক শাস্তি। আর তাই পুরানো আইন বাতিল করল অসম সরকার (Assam Govt)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+