বাঘ সংরক্ষণের ফান্ডের টাকা দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির আপ্যায়ণ, হেমন্ত বিশ্বশর্মার কীর্তি ফাঁস
বাংলায় যখন ফান্ড দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিজেপি। তখন বিজেপি শাসিত অসমেই ফান্ড দুর্নীতিকাণ্ড প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে কাজিরাঙা জাতিয় উদ্যানে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আপ্যায়ণের জন্য যে টাকা খরচ করা হয়েছিল সেটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের ফান্ড থেকে নেওয়া হয়েছিল। প্রায় ১ কোটি টাকা সেই ফান্ড থেকে নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতির আপ্যায়ণের প্রস্তুতি করেছিলেন িহমন্ত বিশ্বশর্মা সরকার।

জানা গিয়েছে ব্যাঘ্র প্রকল্পের ফান্ড থেকে ১ কোটি টাকা নিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আপ্যায়ণের সব কাজ করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা সরকার। খাবার থেকে শুরু করে তাঁবু কেনা, কার্পেট কেনা সবটাই হয়েছিল এই টাকায়। গতবছর দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাজিরাঙা জঙ্গল সফরে ১.১ কোটি টাকা খরচ হয়েছিল। আর অসম সরকার তার জন্য টাকা নিয়েছিলেন কাজিরাঙা টাইগার রিজার্ভ ফান্ড থেকে।
কাজিরাঙা টাইগার রিজার্ভ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি পরিষেবা দেওয়া হয় এই জঙ্গলে। একটি এলিফ্যান্ট সাফারি আরেকটি জিপ সাফারি। অসমে আরও দুটি ফাউন্ডেশন রয়েছে যারা ব্যঘ্র প্রকল্পের সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। তার মধ্য রয়েছে মানস এবং নামেরি। একটি আরটিআয়ের মাধ্যমে জানা গিয়েছে, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফরের সময় মোট ২ লক্ষ ৪৩ হাজার ৭৬৮ কোটি টাকা খরচ হয়েছিল। শুধু মাত্র খাবারের জন্যই সেই টাকা খরচ করা হয়েছিল। আর শুধু চায়ের জন্য খরচ হয়েছিল ৫০,০০০ টাকা। ৯৭,৯৪০ টাকা খরচ করা হয়েছিল এয়ার পিউরিফায়ার কিনতে। প্রাক্তন রাষ্ট্রপতির জন্য একটি মেমেন্টো কিনতেই খরচ করা হয়েছিল ৬ লক্ষ টাকার বেশি।
৫১ লক্ষ টাকা বন্য প্রাণি সংরক্ষণের ফান্ড থেকে খরচ করার পাশাপাশি ১.১ কোটি টাকা নেওয়া হয়েছিল টাইগার রিজার্ভ ফান্ড থেকে। কাজেই যে বিজেপি কেন্দ্রের ফান্ডের টাকা নয়ছয়ের অভিযোগ করে বাংলা তোলপাড় করছে তারা কী বলবেন এই হিসেব দেখে।












Click it and Unblock the Notifications