এনআরসি তালিকা খারিজের আবেদন খোদ অসম সরকারের
এনআরসি তালিকা খারিজের আবেদন অসম সরকারের
অসমের বিজেপি সরকারের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন সম্প্রতি অসমে যে এনআরসি তালিকা প্রকাশিত হয়েছে সেটি বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। হিমন্ত সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অসম বিজেপির তরফ থেকেও নাকি অমিত শাহকে এই তালিকা খারিজ করার আবেদন জানানো হয়েছে।

এনআরসি খারিজের দাবি হিমন্তের
এনআরসি নিয়ে হঠাৎ করে উল্টো সুর শোনা যাচ্ছে অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মুখে। বুধবার সাংবাদিক বৈঠক করে হিমন্ত দাবি করেছেন অসমের চূড়ান্ত এনআরসি তালিকা খারিজ করার আবেদন জানিয়েছে রাজ্য সরকার। এমনকী অসম বিজেপির পক্ষ থেকেও অমিত শাহতে সেই তালিকা বাতিলের আবেদন জানানো হয়েছে। অথচ এই হিমন্তই এনআরসি নিয়ে সবচেয়ে বেশি সক্রিয় ছিলেন। এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানোর হুমকি দিয়েছিলেন তিনি।

গোটা দেশে হবে এনআরসি
গুঞ্জন অনেকদিন থেকেই শুরু হয়েছিল। এবার সেটায় সিলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সংসদে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন গোটা দেশেই চালু হবে এনআরসি। যদিও অমিত শাহের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কোনও ভাবেই যে এনআরসি আটকানো যাবে না সেটা তিনি নিশ্চিত করে দিয়েছেন।

এনআরসির নবিকরণ নিয়ে উঠছে প্রশ্ন
এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও তার নবিকরণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই অভিযোগ করেছেন তথ্য অনুযায়ী এনআরসি তালিকা আপডেট করা হয়নি। অনেকের নাম পর্যাপ্ত তথ্য অনুযায়ী দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। হিমন্ত অভিযোগ করেছেন গোটা দেশ মনে করছে এনআরসি কর্তৃপক্ষ নয়, তালিকা নবিকরণ করছে অসম সরকার। সেই দায় মুক্ত হতেই অসম সরকারের এই দাবি বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications