করোনা ভাইরাস আক্রান্ত পর্যটকের সংস্পর্শে রাজ্যের বাসিন্দারা, হাই অ্যালার্ট জারি অসমে
করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন পর্যটক। তাঁর সংস্পর্শে এসেছিলেন অসমের প্রায় ১২৭ জন। খবরটা জানার পরেই প্রমাদ গুণতে শুরু করেছে অসম সরকার।
করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন পর্যটক। তাঁর সংস্পর্শে এসেছিলেন অসমের প্রায় ১২৭ জন। খবরটা জানার পরেই প্রমাদ গুণতে শুরু করেছে অসম সরকার। গোটা রাজ্যে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। ভুটানে যাওয়ার পর ওই পর্যটকের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন পর্যটক ভুটানে
অসমে সাতদিন কাটিয়ে ভুটানে পৌঁছছেন করোনা ভাইরাস আক্রান্ত মার্কিন পর্যটক। সেখানেই প্রথম ধরা পড়ে তাঁর করোনা ভাইরাস সংক্রণ হয়েছে। ভুটান সরকারে পক্ষ থেকে জানানো হয়েছে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ওই মার্কিন পর্যটক। ২ মার্চ গুয়াহাটি থেকে ড্রুক এয়ারলাইন্সে চড়েছিলেন তিনি। ৭৬ বছর বয়সী ওই মার্কিন পর্যটকের শারিরীক পরীক্ষা করা হয় পারো বিমানবন্দরে। সেখানেই জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

মার্কিন পর্যটকের সংস্পর্শে ১২৭ জন
করোনা ভাইরাসে আক্রান্ত ওই মার্কিন পর্যটক সাতদিন ব্রহ্মপুত্রের রিভার ক্রুজে কাটিয়েছিলেন। ইতিমধ্যেই অসম সরকার ১২৭ জনকে চিহ্নিত করেছেন যাঁরা ওই মার্কিন পর্যটকের সংস্পর্শে এসেছিলেন। অসমের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা জানিয়েছেন, যে যে হোটেলে ওই মার্কিন পর্যটক ছিলেন সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। যে রিসর্ট এবং ক্রুজে ছিলেন সেগুলিও চিহ্নিত করা হয়েছে। মার্কিন পর্যটকের সংস্পর্শে থাকা ১২৭ জনকে চিহ্নিত করে তাঁদের শারীরিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে।

পর্যটকদের স্বাস্থ্য পরীক্ষা
মার্কিন পর্যটক যে রিসর্টে ছিলেন সেই রিসর্টের পুরো ফ্লোরটি আইসোলেটেড করা হয়েছে। সেখানো সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে অসম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ২২ ফেব্রুয়ারি জোরহাটে পৌঁছেছিলেন ওই মার্কিন পর্যটক। তারপর ২ মার্চ তিনি গুয়াহাটি বিমানবন্দর থেকে রওনা হয়ে যান। রাজ্যের সব পর্যটনকেন্দ্রে থাকা বিদেশি পর্যটকদের শারিরীক পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন তিিন। সব েজলাকে সতর্ক করেছে অসম সরকার।












Click it and Unblock the Notifications