নাম নেই খসড়া তালিকায়, গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী অসমের কিশোরী

ফের এনআরসি নিয়ে তোলপাড় অসম। আবার ঘটল আত্মহত্যার ঘটনা। গতকালই প্রকাশিত হয়েছে এনআরসির দ্বিতীয় খসড়া তালিকা। তাতেও প্রায় দেড় লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে। সেই তালিকায় নাম ছিল না নূর নাহার বেগম(‌১৪)‌–রও।

ফের এনআরসি নিয়ে তোলপাড় অসম। আবার ঘটল আত্মহত্যার ঘটনা। গতকালই প্রকাশিত হয়েছে এনআরসির দ্বিতীয় খসড়া তালিকা। তাতেও প্রায় দেড় লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে। সেই তালিকায় নাম ছিল না নূর নাহার বেগম(‌১৪)‌-রও। অসমের দারাং জেলার বাসিন্দা নূর নাহার। এনআরসি বা নাগরিকপঞ্জিতে নাম নেই জেনে সে ভাবতে শুরু করেছিল এবার তাকেও বিদেশি তকমা দিয়ে শরণার্থী শিবিরে থাকতে বাধ্য করা হবে। সেই আতঙ্কেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করে নূর।

নাম নেই খসড়া তালিকায়, গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী অসমের কিশোরী

দারাং জেলার ছোট্টগ্রাম রৌমারি চাপোরির নূর নাহারের এই আত্মহত্যার খবর ছড়িয়ে পড়েছে গোটা দেশে। যদিও দারাংয়ের পুলিস সুপার অমৃত ভুঁইয়া নূরের এই আত্মহত্যার কারণ এনআরসি মানতে নারাজ। তিনি জানিয়েছেন মৃত্যু সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস। তিনি জানিয়েছেন এনআরসিতে নাম না থাকার কারণে কেউ আত্মঘাতী হয়েছে এমন খবর নেই।

নূরের পরিবারের লোকেদের দাবি, ২০১৮ সালে যে তালিক প্রকাশিত হয়েছিল তাতেও নূরের কোনও নাম ছিল না। তবে চূড়ান্ত তালিকায় যে তার নাম থাকবে সেবিশ্বাস তার ছিল। কিন্তু গতকালের তালিকাতেও নাম নেই দেখে নূর এবং তার মা-বাবা ভেঙে পড়েন। তাঁরা ভেবেছিলেন এটাই চূড়ান্ত তালিকা। কিন্তু কাল যে তালিকাটি প্রকাশ করা হয় সেটি যে আসলে খসড়া তালিকা সেটা বুঝতে পারেননি তাঁরা। এই নিয়ে খোঁজ খবর নিতে তার বাবা যখন রৌমারির এনআরসি কেন্দ্রে গিয়েছিলেন। সেই সময় ফাঁকা বাড়িতে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয় সে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+