বিজেপির মাথায় হাত, জোটসঙ্গীই এবার বেঁকে বসল নাগরিকত্ব আইনে! লড়াই জোরদার
সংসদে এরাই সমর্থন করেছিল নাগরিকত্ব সংশোধনী বিলকে। কিন্তু রাজ্যে এসেই পাল্টি খেল বিজেপির জোট সঙ্গী অসম গণ পরিষদ।
সংসদে এরাই সমর্থন করেছিল নাগরিকত্ব সংশোধনী বিলকে। কিন্তু রাজ্যে এসেই পাল্টি খেল বিজেপির জোট সঙ্গী অসম গণ পরিষদ। তাঁরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছে নাগরিকত্ব আইনের বিরোধিতা করার। এমনকী বিতর্কিত এই আইনের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে ইতিমধ্যে।

অসম গণ পরিষদের নেতারা আইনের বিরোধিতায়
অসম গণ পরিষদের নেতারা এই আইনের বিরোধিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, অসম গণ পরিষদ অসমের বিজেপি নেতৃত্বাধীন সরকারের একটা অংশ। রাজ্য মন্ত্রিসভায় তাদের তিনজন মন্রীভা রয়েছেন।

ক্ষমতাসীন জোটে মতবিরোধ দেখা দেয়
এই অসম গণ পরিষদের সাংসদরা নাগরিকত্ব আইনের সমর্থন দিয়েছিল। কিন্তু এই পদক্ষেপের ফলে ক্ষমতাসীন জোটে মতবিরোধ দেখা দেয়। দলে ভাঙন দেখা দিয়েছে। অনেক কর্মীই দল ছেড়েছেন। শুধু অগপ নয়, বিজেপিতেও ভাঙ দেখা দিয়েছে নাগরিকত্ব আইনের ফলে। বিজেপির প্রবীণ নেতা পদত্যাগ করেছেন।

বিজেপিতেও ভাঙনের সূত্রপাত
অসমে বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানরাও এই বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত জানিয়ে পদত্যাগ করেছেন। রাজ্যের চলচ্চিত্র উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়ে যতীন বোরা জানান, তিনি যতীন বোরা, তা হয়েছেন অসমের মানুষের জন্য। তাই আমি তাদের সঙ্গেই রয়েছি।

বিজেপির অনেক নেতাও দল ছেড়েছেন
এর আগে বিজেপির অনেক নেতা দল ছেড়েছেন। প্রতিবাদে সরব হয়েছেন। বুধবার নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার পর থেকেই অসম জ্বলছে। প্রতিবাদে সরব হয়েছেন অসমের মানুষজন। বিজেপিতেও ভাঙন ধরেছে। দলত্যাগী নেতারা সামিল হয়েছেন অসমের মানুষের সমর্থনে। বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদও এবার সরব বিজেপির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications