করোনা আতঙ্কের মাঝে অসমে ভয়াবহ বন্যা ! ৯ জেলা প্লাবিত , মৃত্যু মিছিল অব্যাহত

ক্রমেই গুরুতর হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। সেরাজ্যে ইতিমধ্যেই বহু লক্ষ মানুষ ক্ষতিগস্ত বন্যার জেরে। একদিকে করোনার জেরে আতঙ্ক, অন্যদিকে, ক্রমেই আতঙ্কের হচ্ছে বন্যার করুণ চিত্র। এমন পরিস্থিতিতে , অসমে কী ঘটছে দেখে নেওয়া যাক।

অসমের বন্যা পরিস্থিতি

অসমের বন্যা পরিস্থিতি

অসমের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে রীতিমতো উদ্বেগজনক। প্রায় ২ লক্ষের মতো মানুষ অসমে বন্যার জেরে ক্ষতগ্রস্ত। পরিসংখ্যান বলছে, ১.৮৯ লাখ মানুষ বন্যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে।

 ৯ জেলা প্লাবিত

৯ জেলা প্লাবিত

বন্যার জেরে অসমে ৯ টি জেলা প্লাবিত হয়েছে। এদিকে, অসমের ধেমাজি জেলায় আরও একজনের মৃত্যু হয়েছে প্লাবনের জেরে। মোট মৃতের সংখ্যা ১৫ জন। ক্রমেই পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে।

 ৪৯২ টি গ্রাম প্লাবিত

৪৯২ টি গ্রাম প্লাবিত

অসমের প্রায় ৪৯২ টি গ্রাম প্লাবিত হয়েছে বন্যার জেরে। ২৩ টি রেভিনিউ সার্কেলের একাধকি জায়গায় বহু গ্রামই প্লাবিত হয়েছে। লখিমপুর,বিশ্বনাথ, গোলাঘাট, জোরহাট, মাজুলির মতো একের পর এক জায়গায় বন্যার জল ক্ষতিগ্রস্ত করেছে চাষাবাদকেও।

 ত্রাণ পরিস্থিতি

ত্রাণ পরিস্থিতি

এই মুহূর্তে অসমে ১১,৫০০ জন গৃহহীন। গোটা রাজ্যজুড়ে প্রায় ৪৯ টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবসাগর, তিনসুকিয়া সহ একাধিক জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+