অসমে বন্যা পরিস্থিতির অবনতি, ৩১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৫
অসমে বন্যা পরিস্থিতির অবনতি, ৩১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৫
অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গিয়েছে অসমে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। প্রায় ৩১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন অসমে। উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। কেন্দ্রের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

বন্যা পরিস্থিতির অবনতি
বর্ষার প্রথম ধাক্কাতেই বিপর্যস্ত উত্তর পূর্বের একাধিক রাজ্য। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে অসম। বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে অসমে। ভারী থেকে অতি ভারী বর্ষণ চলছে অসমের একাধিক জায়গায়। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান আরও বেড়েছে। প্রায় ৩১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ছেন অসমে। ফুঁসছে ব্রহ্মপুত্র নদ। একাধিক জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। উদ্ধারকাজে সেনাবাহিনীর অতিরিক্ত দল পাঠানো হয়েছে।

বাড়ল মৃতের সংখ্যা
অসমের বন্যা পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন মারা গিয়েছেন অসমে। তার জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। মেঘালয়েও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক সপ্তাহে মেঘালয়ে ১৮ জন মারা গিেয়ছেন ধসে আর বজ্রপাতে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে এবার রেকর্ড বর্ষণ হয়ছে। ২৭ বছরে রেকর্ড বর্ষণ হয়েছে মেঘালয়ে। অসমে প্রায় ৪ হাজার গ্রাম জলের তলায় চলে িগয়েছে। অসংখ্য বাড়ি ভেঙে গিয়েছে। তার হিসেব এখনও সঠিক ভাবে দিতে পারছে না অসম সরকার।

মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা মোদীর
অসমের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছেন। এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে তিনি কথা বলেছেন। কেন্দ্রের পক্ষ থেকে অসম সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন হিমন্ত বিশ্বশর্মাকে। ইতিমধ্যেই অসমে উদ্ধারকাজে অতিরিক্ত সেনাবাহিনীর দল পাঠানো হয়েছে। এছাড়াও জাতীয় বিপর্যয় মোকাবিলা দল কাজ করছে সেখানে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দল তো রয়েইছে।

ত্রিপুরাও বিপর্যস্ত
অসমের পাশাপাশি ত্রিপুরাও প্রবল বর্ষণে বিপর্যস্ত। লাগাতার বর্ষণের জেরে ত্রিপুরায় হড়পা বান দেখা দিয়েছে। ত্রিপুরাতে রেকর্ড বর্ষণ হয়েছে বলে দাবি। গত ৬০ বছরে ত্রিপুরায় এমন বর্ষণ হয়নি। ১০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে চলছে প্রবল বর্ষণ। একাধিক নদীর জল বাড়তে শুরু করে দিয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা বন্যায় মারা গিয়েছেন যাঁরা তাঁদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।












Click it and Unblock the Notifications