Assam Flood: ব্রহ্মপুত্রের গ্রাসে অসম, বন্যায় ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৭৫০০০
অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শিবসাগর জেলা। প্রতিবর্ষাতেই প্রায় বন্যায় ভয়াবহ আকার নেয় অসমে। ফুলে ফেঁপে ওঠে ব্রহ্মপুত্র নদ। গতবার অসমে ভয়াবহ বন্যা হয়েছে। এবারও বন্যার গ্রাস থেকে মুক্তি পায় উত্তর পূর্বের এই রাজ্য।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের ধেমাজি জেলা। তারপরেই শিবসাগর। ৩৫৭িট গ্রাম প্লাবিত হয়েছে প্রবল বর্ষণে। এখনও পর্যন্ত প্রবল বর্ষণে ১২ জন মারা গিয়েছেন। শুধু মাত্র অসমের শিবসাগর জেলাতেই ১২ জন মারা গিয়েছেন। মোট ৭৫,০০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রবল বর্ষণে।

শুধুমাত্র ধেমাজি জেলাতেই ক্ষতিগ্রস্ত ৪৬,৭৫৪ জন। তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রচুর চাষেরও ক্ষতি হয়েছে। ব্রহ্মপুত্রে জলে প্লাবিত হয়েছে ৬১৩৬ হেক্টর জমির ফসল। সেই সঙ্গে ভেেস গিয়েছে একাধিক রাস্তা, ব্রিজ, সেতু।
বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামের বাসিন্দাদের জন্য ৬১টি ত্রাণ শিবির খোলা হয়েছে। অসমের শিবসাগর, ধেমাজি জেলা ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চিরাঙ্গ, দারাঙ্গ, ডিব্রুগড়, গোলাঘাট, কোকরাঝাড় জেলা। শিবসাগর জেলায় ২২ হাজার জনের বেশি ক্ষতিগ্রস্ত হয়েেছন বন্যায়। ১৪ অগাস্ট পর্যন্ত অসমে বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কাজেই আপাতত বন্যা পরিস্থিতির উন্নতির আশা নেই।












Click it and Unblock the Notifications