Assam Flood: ফুঁসছে ব্রহ্মপুত্র, হু হু করে জল ঢুকছে গ্রামে, ৫ লক্ষ বাসিন্দাকে সরানো হল ত্রাণশিবিরে

বর্ষার শুরু থেকেই প্লাবন অসমের একাধিক জেলায়। ইতিমধ্যেই বন্যায় ১ জনের মৃত্যু হয়েছে। ১৩০০ গ্রাম প্লাবিত। ১২টি জেলার ৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা। হু হু করে ঢুকছে ব্রহ্মপুত্র নদের জল। একের পর এক গ্রামে জল ঢুকতে শুরু করে দিয়েছে।

বুধবার পর্যন্ত প্রায় দেড়লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যায় যে ১২টি জেলা প্লাবিত হয়েছে তারমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বড়াপেটা। সেখানে প্রায় সাড়ে তিন লক্ষ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। নলবাড়ি জেলায় ৭৭ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

অসমে বন্যা
Photo Credit: পিটিআই

দিনরাত এক করে অসমে বন্যা বিধ্বস্ত এলাকায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর। বাকসা, বড়াপেটা, চিরাং, দারাং,ধুবড়ি, কামরূপ,কোকড়াঝাড়, লখিমপুর, নলবাড়ি, শোনিতপুর, উডালগুড়ি জেলায় প্রায় সাড়ে চার লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ইতিমধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রতিবছরই বর্ষার শুরু থেকেই অসমের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থতি তৈরি হয়। গতবার বর্ষার আগেই ভয়াবহ বন্যা হয়েছিল অসমে। শিলচর শহরে পর্যন্ত বন্যার জল ঢুকে পড়েছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েিছল সেখানে।

এবার আগে থেকেই প্রস্তুত ছিল অসম সরকার। সাতটি জেলায় ৮৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে ১৪ হাজারের বেশি বাসিন্দাকে আশ্রয় দেওয়া হয়েছে। আরও ৮টি জেলায় ৭৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফ যৌথভাবে কাজ করছে একযোগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+