কৃষিঋণ মকুব নিয়ে রাহুলকে জবাব! বিজেপি শাসিত রাজ্যের মন্ত্রী জানালেন তাঁরাও করেছেন কাজ

কৃষকদের ঋণ মকুব নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে আক্রমণ করলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমে কৃষকদের ঋণ মকুব নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। এদিন তারই উত্তর দেন অসমের মন্ত্রী।

রাহুল গান্ধী টুইট করে বলেন, কংগ্রেস দল ঘুমিয়ে থকা অসম এবং গুজরাত সরকারকে জাগাতে পেরেছে। কিন্তু প্রধানমন্ত্রী ঘুমিয়ে রয়েছেন। তাঁকের তারা জাগাবেন বলে জানিয়েছেন রাহুল।

কংগ্রেস সভাপতির টুইটের জবাব দিতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তাদের প্রকল্পটি একেবারে ভিন্ন। সেটা জেগে ওঠা কিংবা ঘুমিয়ে পড়ার সঙ্গে কোনও সম্পর্ক নেই। পাথারুঘাটের যুদ্ধের ১২৫ তম বার্ষিকী উপলক্ষে। যা কোনও ঋণ মকুব নয়। একটা ভর্তুকিমূলক প্রকল্প।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বুধবার বলেন, রাজ্য মন্ত্রিসভা ২৫ শতাংশ ঋণ দেবে। টাকার অঙ্কে যা ২৫ হাজার টাকা।

এই সপ্তাহের শুরুতে একই ধরনের সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়।

কৃষকদের সঙ্কট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে চেপে ধরতে চাইছে কংগ্রেস। রাহুল গান্ধী বারবার বলছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘুমোতে দেবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+