'কংগ্রেসের অবস্থান সন্দেহজনক, বিচ্ছিন্নতাবাদমুখী', অসমের ভোটের আগে বিস্ফোরক হিমন্ত
'কংগ্রেসের অবস্থান সন্দেহজনক, বিচ্ছিন্নতাবাদমুখী', অসমের ভোটের আগে বিস্ফোরক হিমন্ত
বাংলার পাশাপাশি ২০২১ সালে আরও ৩ রাজ্যে ভোট। তারমধ্যে অন্যতম অসম। উত্তরপূর্বের এই রাজ্য নিয়েও বিজেপি প্রচার পারদ তুহ্গে রাখার চেষ্টায়। কারণ সিএএ, এনআরসি নিয়ে দলের ভাবমূর্তি রক্ষা করতে ও গড় দখলের লড়াই ঘিরে অসম বিজেপির কাছে পাখির চোখ। এদিন অসমের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মুখ খুললেন বিপক্ষ শিবির নিয়ে।

কংগ্রেসকে ঝাঁঝালো তোপ
হিমন্ত বিশ্বশর্মা বলেন, 'বর্তমানে জাতীয় পরিস্থিতিতে কংগ্রেসের অবস্থান সন্দেহজনক। দেশের ঐক্যের জন্য এটা ক্ষতিকতারক। ' প্রসঙ্গত গুপকার ইস্য়ুতে মুখ খুলেই বিজেপির তরফে কংগ্রেসকে তোপ দাগেন হিমন্ত। মূলত অসমে বিজেপির বিরুদ্ধ শক্তি হিসাবে কংগ্রেস জোটই বড় ফ্য়াক্টর।

'বিচ্ছিন্নতার প্রতি ঝুঁকছে কংগ্রেস'
হিমন্ত বিশ্বশর্মার দাবি,' গুপকারের সঙ্গে মিলে কংগ্রেসের সাম্প্রতিক লড়াই করার সিদ্ধান্ত বোঝায় যে , তারা ধীরে ধীরে বিচ্ছিন্নতাবাদের দিকে ঝুঁকছে।' এমনই এক বিস্পোরক বক্তব্য বিজেপি নেতার তরপে উঠে আসে শতাব্দী প্রাচীর দলের বিরুদ্ধে।

কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াল বিজেপি!
এদিন হিমন্ত বিশ্বশর্মা প্রশ্ন তোলেন, কংগ্রেস কি কাশ্মীরে ৩৭০ ধারা ফের লাগু করার পক্ষে? বিষয়টি নিয়ে সোনিয়া শিবিরকে অবস্থান স্পষ্ট করার দাবিও তিনি জানান। কারণ গুপকার জোটেও ৩৭০ ধারা লাগুর পক্ষে কাশ্মীর। আর সেই জোটের সমর্থনে রয়েছে কংগ্রেস।

শতাব্দী প্রাচীন দলকে একহাত হিমন্তর
এদিন অসমের দাপুটে মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, 'কংগ্রেস নিজের শুরুর দিনের থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। জাতীয় ঐক্যবোধ থেকে কংগ্রেস অনেকটাই দূরে', বলে এদিন মন্তব্য করেন হিমন্ত বিশ্বশর্মা।












Click it and Unblock the Notifications