করোনা ঠেকাতে ম্যালেরিয়ার প্রতিষেধক খেয়ে বিপত্তি, প্রাণ হারালেন স্বয়ং চিকিৎসক
করোনা রোধে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়ে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। সেই হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েই প্রাণ হারালেন অসমের এক চিকিৎসক। মৃত চিকিৎসক গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

হাইড্রক্সিক্লোরোকুইন খেয়েই মারা যান চিকিৎসক
জানা গিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ খেয়েই প্রাণ হারাতে হল অসমের এক বিশিষ্ট চিকিৎসককে। হাইড্রক্সিক্লোরোকুইন খেয়ে ওই চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

অ্যান্টি-ম্যালেরিয়া ওষুধটি ব্যবহারের পরামর্শ দেয় আইসিএমআর
কিছুদিন আগেই করোনা আক্রান্ত রোগীদের সংস্পর্শে আসা চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীদের অ্যান্টি-ম্যালেরিয়ার এই ওষুধকে করোনা প্রতিষেধক হিসাবে ব্যবহারের পরামর্শ দিয়ে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। মনে করা হচ্ছে, সেই অনুযায়ীই অ্যান্টি-ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ড্রাগটি করোনা প্রতিষেধক হিসাবে নিয়েছিলেন বছর চুয়াল্লিশের প্রবীণ অ্যানসথেটিস্ট উৎপলজিৎ বর্মণ।

মেডিক্যাল টাস্ক ফোর্সের হুঁশিয়ারি
যদিও করোনাভাইরাসের জন্যে গঠিত ওই মেডিক্যাল টাস্ক ফোর্স এটাও হুঁশিয়ারি দিয়েছিল যে, করোনা ভাইরাসের প্রতিরোধ বা নিরাময়ের জন্য ওই ওষুধটিকে উপযুক্ত চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে খেয়ে নেওয়া উচিত নয়। কিন্তু ডঃ উৎপলজিৎ বর্মণ নিজেই একজন চিকিৎসক হওয়ায় আলাদা করে আর এবিষয়ে কারোর পরামর্শ না নিয়েই ওষুধটি খেয়েছিলেন।

মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে
তবে অ্যান্টি-ম্যালেরিয়ার ওই ওষুধটিই তাঁর হৃদরোগের কারণ কিনা তার নিশ্চিত ভাবে প্রমাণ মেলেনি। অবশ্য খবর এটাই যে, ওই ওষুধটি নেওয়ার পরেই গুয়াহাটির ওই চিকিৎসক তাঁর এক সহকর্মীকে হোয়াটসঅ্যাপ লিখেছিলেন যে, ওষুধটি খাওয়ার পর থেকেই তাঁর শরীরে একটা তীব্র অস্বস্তি হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications