প্রসঙ্গ নগ্নতা , অম্বুবাচী মেলায় কামাক্ষ্যায় ব্রাত্য নাগা সন্ন্যাসীরা
আগামী ২২ তারিখে অম্বুবাচী। আর প্রতিবারের মতো এবারেও ঐতিহ্য মেনে সেদিন আসামেরে কামাক্ষ্যা মন্দিরে মেলা অনুষ্ঠিত হতে চলেছে।
আগামী ২২ তারিখে অম্বুবাচী। আর প্রতিবারের মতো এবারেও ঐতিহ্য মেনে সেদিন আসামেরে কামাক্ষ্যা মন্দিরে মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তবে প্রতিবারের মতো এবারে আর সেই মেলা চত্বরে থাকতে পারবেন না শিবের উপাসক নাগা সন্ন্যাসীরা।
৫ দিন ধরে চলা এই মেলা , মূলত দেবী কামাক্ষ্যার উপাসনাকে কেন্দ্র করে সংগঠিত হয় প্রতিবছর। শুধু ভারত নয়, বিশ্বের নানা জায়গা থেকে এই উৎসবে আসেন পর্যটকরা। তবে এবছর মেলার আগে থেকেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক। এবছরের বিতর্ক , নাগা সন্ন্যাসীদের নিয়ে।

তবে কর্তৃপক্ষ এবছর, মন্দির চত্বরে নাগা সন্ন্যাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তার কারণ, নাগা সন্ন্যাসীদের নগ্নতা দৃষ্টিকটূ ঠেকতে পারে অনেক দর্শনার্থীর কাছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। তাছা়ড়াও , তা অস্বস্তির কারণও হতে পারে পর্যটকদের জন্য ।
তাই নাগা সন্ন্যাসীদের জন্য মন্দির কর্তৃপক্ষ অন্যত্র আরেকটি স্থানের ব্যবস্থা করেছে। যা মন্দির চত্বর থেকে অনেক দূরে। যেখানে মন্দিরে আগত ভক্তরা বা পর্যটকরা তাদের দেখতে না পান। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্য প্রশাসনও। ফলে কামাক্ষ্যা মন্দির চত্বরের অম্ববাচী পুজোতে নাগা সন্ন্যাসীদের মিছিল আর দেখা যাবে না। এছাড়াও নাগা সন্ন্যাসী বিভিন্ন মাদক সেবন করে থাকেন, যা নিয়ে আপত্তি তুলেছে প্রশাসন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications