সঠিক তদন্ত চাই, হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি অসমের মুখ্যমন্ত্রীর

সঠিক তদন্ত চাই, হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি অসমের মুখ্যমন্ত্রীর

খড়গপুর আইআইটিতে অসমীয়া ছাত্রের রহস্যমৃত্যু। কোনওভাবেই বিষয়টিকে সহজভাবে নিতে রাজি নন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।এই নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন তিনি। হিমন্ত বিশ্বশর্মা চিঠিতে অসমিয়া ছাত্রের রহস্য মৃত্যুর সঠিক তদন্তের আর্জি জানিয়েছেন।

সঠিক তদন্ত চাই, হঠাৎ করে মুখ্যমন্ত্রাী মমতাকে চিঠি অসমের মুখ্যমন্ত্রীর

অসমের তিনসুকিয়ার বাসিন্দা ফৈয়াজ আহমেদ খড়গপুর আইআইটির ছাত্র ছিলেন।গত ১৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।খড়গপুরের মেকানিকাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।তার মৃত্যুর খবর পাওয়ার পুরেই টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

তাঁর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই খড়গপুর থানায় অভিযোগ দায়ের করেছে।খড়গপুর আইআইটিকে এর আগেও একাধিক আকত্মহত্যার ঘটনা ঘটেছে। একাধিক ছাত্র মারা গিয়েছেন।গত সপ্তাহে খড়গপুরেই দুটি আলাদা ক্যাম্পাসে দুই ছাত্রের রহস্য মৃত্যু হয়েছে। কীভাবে তারা মারা গেল তা এখনও রহস্য। তারপরেই আবার অসমিয়া ছাত্রের রহস্য মৃত্যুতে জল্পনা বেড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+