এনআরসির ফাইনাল ড্রাফট! অসমবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
অসমে সিটিজেন মিনিস্ট্রির তালিকায় নাম না থাকা বাসিন্দাদের ভয় কমানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। যদি ফাইনাল ড্রাফ্টেও কারও নাম না থাকে তাহলে কাউকেই বিদেশি বলে চিহ্নিত করা হবে না।
অসমে সিটিজেন মিনিস্ট্রির তালিকায় নাম না থাকা বাসিন্দাদের ভয় কমানোর চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। যদি ফাইনাল ড্রাফ্টেও কারও নাম না থাকে তাহলে কাউকেই বিদেশি বলে চিহ্নিত করা হবে না।

গুয়াহাটিতে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেন, ৩০ জুলাই প্রকাশিত হতে যাওয়া ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন-এর ফাইনাল ড্রাফটে যেসব সাধারণ মানুষের নাম থাকবে না তাদের গাইড করার পরামর্শ দেন। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের দাবি ও অভিযোগ শোনারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে থাকা এক আধিকারিক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বৈঠকে বলেছেন, যদিও কারও নাম ড্রাফটে না পাওয়া যায়, তাহলে তাঁকে বিদেশি বলে চিহ্নিত করা যাবে না। একইসঙ্গে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়ে বলেছেন, এনআরসির ফাইনাল ড্রাফট সংক্রান্ত কোনও মামলা ফরেনার্স ট্রাইবুনালেও পাঠানো যাবে না।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অসম সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, যাঁদের নাম এনআরসির ফাইনাল ড্রাফটে থাকবে না, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সাধারণ মানুষ দাবি ও অভিযোগ জানানোর জন্য যথেষ্ট সময় পাবেন। যদি তাতেও কেউ সন্তুষ্ট না হন, তাহলে ফরেনার্স ট্রাইবুনালেও যাওয়া যাবে।
৩০ জুলাই ফাইনাল ড্রাফট প্রকাশিত হবে। প্রথম ড্রাফট প্রকাশিত হয়েছিল ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির মধ্যবর্তী সময়ে। সেখানে ৩. ১৯ কোটি আবেদনকারীর মধ্যে মাত্র ১.৯ কোটি মানুষের নাম ছিল।












Click it and Unblock the Notifications