সীমান্ত সমস্যা নিয়ে দরবার! কেন্দ্রের সঙ্গে কথা অসমের

অসমে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল।

অসমে ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে কথা বললেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। কাজটি তাড়াতাড়ি শেষ করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।

সীমান্ত সমস্যা নিয়ে দরবার! কেন্দ্রের সঙ্গে কথা অসমের

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অসমের সঙ্গে মিজোরাম এবং অন্য রাজ্যগুলির সীমানা নিয়েও কথা বলেন।

বৈঠকের পর সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অসম সরকারকে সীমান্ত নিয়ে বাড়তি সতর্কতা বজায় রাখার কথা বলেছেন। যাতে বিষয়টি কোনও ভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেই বিষয়টিও মুখ্যমন্ত্রীকে দেখার জন্য বলা হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের সীমান্তে অনেকটা কাজ শেষ হয়েছে। তবে অনেকটা কাজ বাকি রয়েছে। সেই জন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য চাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+