নাগরিকত্ব আইন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি অসমের মুখ্যমন্ত্রীর

নাগরিকত্ব আইন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি অসমের মুখ্যমন্ত্রীর

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম। বহু জায়গায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। এরকম পরিস্থিতিতে অসমের বিজেপি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন যে সিএএ নিয়ে মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে যে এই আইনের ফলে কয়েক কোটি বাংলাদেশি অসমে আসবে এবং তার ফলে অসমীয়ারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে অসম থেকে। এই ধরণের গুজবে জনগণকে কান না দিতে অনুরোধ জানান তিনি।

নাগরিকত্ব আইন নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি অসমের মুখ্যমন্ত্রীর


তিনি বলেন "আমি লক্ষ্য করেছি যে এই নয়া আইন সম্পর্কে কিছু জন জনগণকে ভুল বোঝাচ্ছে। আর এই অগ্নিগর্ভ ও হিংসাত্মক পরিস্থিতির জন্য তারাই একমাত্র দায়ী।" তিনি আরও বলেন "গোটা অসমকে এই ধরণের মানুষেরা ধ্বংস করে দিচ্ছে। এরাই জনগণকে মিথ্যা প্ররোচনায় উজ্জীবিত করছে। এদের কিছু জনকে গ্রেফতার ও করা হয়েছে।" এই ধরণের মানুষেরাই যে অসমীয়া সমাজের প্রধান শত্রু, এদিন সে কথাও বলেন তিনি।

সর্বানন্দ অসমবাসীর উদ্দেশ্যে বলেন যে যতদিন তিনি যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, ততদিন তিনি অসমীয়াদের দুর্বল হতে দেবেন না। তার সরকার অসমীয়াদের সুরক্ষার জন্য সদা তৎপর। অসমীয়াদের আশ্বস্ত করে তিনি বলেন যে অসম সর্বদা অসমীয়াদেরই থাকবে। অসমীয়াদের জমির অধিকার কেও ছিনিয়ে নিতে পারবেনা। রাজ্যবাসীকে ভয় না পেতেও অনুরোধ করেন তিনি।

অসমের মুখ্যমন্ত্রী বলেন যে নাগরিকত্ব আইন সংশোধন করার কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। ধর্মের কারণে নিপীড়িত অভিবাসীদের নাগরিকত্ব দেওয়াই বিজেপির জাতীয় প্রতিশ্রুতি ছিল। কিন্তু সিএএ এর কারণে মুসলিমদের হয়রানির স্বীকার হতে হবে এরকম অপপ্রচার চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ এদিন হুমকির সুরে বলেন যে বা যারা বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে, তারা কিন্তু পালাতে পারবেনা। যদিও সিএএ এর প্রতিবাদে গোটা অসম জুড়েই বহু বিজেপি কর্মী পদত্যাগ করছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+