নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে অসম, কাশ্মীর থেকে সেনা পাঠানো হচ্ছে উত্তর-পূর্বে

নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে অসম, কাশ্মীর থেকে সেনা পাঠানো হচ্ছে উত্তর-পূর্বে

নাগরিকত্ব সংশোধনী বিল বা ক্যাবের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে সামিল হয়েছে সাধারণ মানুষ। সর্বাত্মক প্রতিবাদ দেখা গেছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। ত্রিপুরায় বন্ধ রয়েছে ইন্টার নেট পরিষেবা। বিভিন্ন রাজ্যে চলছে ধর্মঘট।

নাগরিকত্ব বিলের প্রতিবাদে জ্বলছে অসম, কাশ্মীর থেকে সেনা পাঠানো হচ্ছে উত্তর-পূর্বে


এমতাবস্থায় উত্তর-পূর্বের অগ্নিগর্ভ পরিস্থিতি শান্ত করতে কাশ্মীর থেকে আধা সেনা সরিয়ে পাঠানো হচ্ছে উত্তর-পূর্বের রাজ্য গুলিতে। সূত্রের খবর, ইতিমধ্যেই দশ কোম্পানি সিআরপিএফ জওয়ানকে জম্মু-কাশ্মীর থেকে সরিয়ে অসমে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় সেনাদের সুবিধার্থে দিমাপুর থেকে একটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে সরকারি ভাবে।

পাশাপাশি প্রয়োজনে অসমে ২০ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মনিপুরে ৭ কোম্পানি সিআরপিএফ জওয়ান মোতায়েনের সিদ্ধান্তকে বাতিল করা হয়েছে। তাদেরকে দ্রুত অসমে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি ৫ই আগষ্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয় মোদী সরকারের তরফে। উপত্যকাকে ভেঙে দেওয়া হয় দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চলে। তারপরই উত্তাল হয়ে ওঠে ভূস্বর্গ। সূত্রের খবর তারপর একাধিক বিশৃঙ্খলার ঘটনায় এখনও পর্যন্ত তিন জন জওয়ান ১৭ জন সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি ১৯৭ জন সাধারণ মানুষ আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। অন্যদিকে বিভিন্ন সন্ত্রাসবাদী হামলায় এখনও পর্যন্ত ভূস্বর্গে ১২৯ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। উত্তপ্ত কাশ্মীরকে শান্ত করতেই এতদিন সেখানে এই বিপুল পরিমাণ আধাসেনা মোতায়েন করা হয়েছিল। এদিন অসমের পরিস্থিতি নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠায় তাদের একটা বড় অংশকে এই মুহূর্তে কাশ্মীর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+