বিজেপি শাসিত রাজ্যে অভূতপূর্ব পরিস্থিতি, বাজেট পেশের আগেই তা প্রকাশ হয়ে গেল ওয়েবসাইটে

বিধানসভায় বাজেট পেশের আগে অভূত পরিস্থিতি অসমে। শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদিও এই বাজেট পেশ হওয়ার আগেই তা দফতরের ওয়েবসাইটে প্রকাশ হয়ে যায়।

বিধানসভায় বাজেট পেশের আগে অভূত পরিস্থিতি অসমে। শুক্রবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যদিও এই বাজেট পেশ হওয়ার আগেই তা দফতরের ওয়েবসাইটে প্রকাশ হয়ে যায়। তবে ভুল সামনে আসার পরেই তা তুলে নেওয়া হয়। অন্যদিকে বিষয়টি নিয়ে শোরগোল হয় অসম বিধানসভায়। অর্থমন্ত্রী বাজেট পড়তে ওঠার পরেই তাঁকে বারবার বাধা দেন বিরোধীরা।

 অসমে বাজেট ফাঁস

অসমে বাজেট ফাঁস

অসম বিধানসভায় বাজেট পেশ করা হয় দুপুর ২ টো নাগাদ। কিন্তু তা অর্থ দফতরের ওয়েবসাইটে প্রথমবার দেখা যায় সকাল ৯.৩০ নাগাদ। সঙ্গে সঙ্গেই তা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে। স্থানীয় টিভি চ্যানেলগুলিতে বাজেট নিয়ে সম্প্রচারও শুরু করে দেওয়া হয়।

নজরে আসার পরেই সরানো হয় ওয়েবসাইট থেকে

নজরে আসার পরেই সরানো হয় ওয়েবসাইট থেকে

যদিও ওয়েবসাইটে প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা নজরে আসে। সকাল ১০.৩০ নাগাদ তা ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়।

বিধানসভায় বাধা অর্থমন্ত্রীকে

বিধানসভায় বাধা অর্থমন্ত্রীকে

দুপুরে বিধানসভায় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে উঠলেই, তাঁকে বাধা দেন বিরোধী বিধায়করা। বিষয়টি তোলেন বিরোধী দলনেতা দেবব্রত সইকিয়া। তিনি স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন।

 বিরোধীদের অভিযোগ ওড়ালেন স্পিকার

বিরোধীদের অভিযোগ ওড়ালেন স্পিকার

বিরোধীদের অভিযোগ অধিকার লঙ্ঘন করেছেন মন্ত্রী। কেননা রাজ্য ক্যাবিনেটের বৈঠকে বাজেট পেশ করা হয় দুপুর ১ টা নাগাদ। যদিও বিরোধীদের অভিযোগ খণ্ডন করে দেন স্পিকার হীতেন্দ্র নাথ গোস্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+