বন্যা কবলিত এলাকা দেখতে এসে উদ্ধারকর্মীর পিঠে চড়ে জল পেরোলেন অসমের বিজেপি বিধায়ক
বন্যা কবলিত এলাকা দেখতে এসে উদ্ধারকর্মীর পিঠে চড়ে জল পেরোলেন অসমের বিজেপি বিধায়ক
ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অসম। বন্যা বিধ্বস্ত রাজ্যের একাধিক এলাকা। এরকম পরিস্থিতিতে অসমের লুমডিং কেন্দ্রের বিজেপি বিধায়ক শিবু মিশ্রকে দেখা গেল উদ্ধারকর্মীর কাঁধে চেপে আসতে। রাজ্যের বিপর্যয় প্রতিক্রিয়া ফান্ডের নৌকা পর্যন্ত উদ্ধারকর্মীর কাঁধে চেপে আসেন বিধায়ক। বুধবার এই ঘটনা দেখার পর নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

বিধায়ক হোজাইতে গিয়েছিলেন বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে। এখনও পর্যন্ত অসমের ২৭টি জেলায় ৬.৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত এবং বন্যা ও ধসে রাজ্যে মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৯ জনের। প্রসঙ্গত, মধ্য অসমের হোজাই জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে একটি। প্রাক-বর্ষার বৃষ্টিতে রাজ্যে ভয়াবহ পরিস্থিতি। ভিডিওতে দেখা গিয়েছে, শিবু মিশ্রকে একজন যুবক পিঠে করে গোড়ালি ডোবা জল পেরিয়ে একটি নৌকায় তুলছেন। পরে জানা যায়, ওই যুবক একজন স্থানীয় সাংবাদিক। বিধায়কের কাণ্ড দেখে বৃহস্পতিবার অসমের কংগ্রেস সমালোচনায় মুখর হয়ে টুইটে বলেন, 'কাদায় পা ফেলার জন্য আমার জুতোও বেশ দামি!! তাও আমি সাংবাদিকের পিঠে চেপে আসব না।’
#WATCH | Assam: BJP MLA from Lumding Assembly, Sibu Misra was seen taking a piggyback ride to a boat, on the back of a flood rescue worker yesterday, May 18th. He was in Hojai to review the flood situation in the area. pic.twitter.com/Rq0mJ8msxt
— ANI (@ANI) May 19, 2022
বিপর্যয় মোকাবিলা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাচাল ও হোজাই জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ১ লক্ষের বেশি মানুষ এখানে ক্ষতিগ্রস্ত। ভারতীয় সেনাবাহিনীর গজরাজ কর্পসের ব্লেজিং সোর্ড ডিভিশন হোজাই জেলায় ভারী বৃষ্টিপাতের পরে বন্যা ত্রাণ কার্যক্রম চলাকালীন স্থানীয়দের সরিয়ে নিয়ে আসে এবং তাঁদের ত্রাণ কেন্দ্রে পৌঁছে দেয়। বুধবার বিজেপি বিধায়ক শিবু মিশ্রের সঙ্গে অসমের স্বাস্থ্য মন্ত্রী কেশব মহান্ত হোজাই জেলার বন্যা–কবলিত এলাকা ঘুরে দেখেন।












Click it and Unblock the Notifications