বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে বিল পাশ অসমে, আইন ভাঙলে কী শাস্তি জেনে নিন
বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে বিল পাশ হল অসম বিধানসভায়। আইনভঙ্গকারীদের ১০ লক্ষ টাকা জরিমানা এবং রেজিস্ট্রেশন বাতিলের সংস্থানও রাখা হয়েছে আইনে।
বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে বিল পাশ হল অসম বিধানসভায়। আইনভঙ্গকারীদের ১০ লক্ষ টাকা জরিমানা এবং রেজিস্ট্রেশন বাতিলের সংস্থানও রাখা হয়েছে আইনে। বিধানসভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফি নিয়ন্ত্রণ বিল ২০১৮ পাশ হওয়ার কথা জানিয়েছেন স্পিকার হিতেন্দ্রনাথ গোস্বামী। আলোচনার সময়ে বিলটিতে বেশ কিছু সংশোধনের সুপারিশ করেছিলেন বিরোধী বিধায়করা।

বিলের প্রস্তাব অনুযায়ী, সরকারের তরফ থেকে একটি কিংবা তার থেকে বেশি ফি রেগুলেটরি কমিটি তৈরি করে দেওয়া হবে বেসরকারি স্কুলগুলির জন্য। যা প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের জন্য প্রযোজ্য। কমিটির প্রধান হবেন সরকার মনোনীত অবসরপ্রাপ্ত জেলা কিংবা সেশন জজ অথবা সর্ব ভারতীয় পর্যায়ের কোনও আধিকারিক। কমিটিতে চাটার্ড অ্যাকাউন্টট্যান্ট, সিভিল ইঞ্জিনিয়ার, শিক্ষাবিদ এবং বেসরকারি স্কুলের একজন প্রতিনিধি। অসম মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক বোর্ডের সভাপতিরাও এর সদস্য হবেন।
প্রতিবছর ক্লাস শুরুর আগে কমিটির তরফ থেকে এই ফি-এর সর্বোচ্চ মাত্রা বেধে দেওয়া হবে। ফি রিভিশন কমিটি গড়ার কথাও বিলে উল্লেখ করা হয়েছে।
আইন ভঙ্গকারীদের ফি-এর দ্বিগুণ অভিভাবক কিংবা ছাত্রছাত্রীদের ফেরত দিতে হবে। প্রথমবার আইনভঙ্গ করা হলে ৫ লক্ষ টাকা এবং দ্বিতীয়বারের জন্য ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে সংশ্লিষ্ট স্কুলগুলিকে।












Click it and Unblock the Notifications