অসমে প্রথমবার ক্ষমতা দখল করল বিজেপি, কুপোকাত কংগ্রেস
কংগ্রেসের তরুণ গগৈ সরকারের জামানত বাজেয়াপ্ত করে অসম বিধানসভা প্রথমবারের জন্য দখল করল বিজেপি। মোট ১২৬টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে বা জিতেছে ৮৪টি আসনে।
অন্যদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে বা জিতেছে মোট ২৬টি আসনে। এছাড়া এআইইউডিএফ এগিয়ে রয়েছে বা জিতেছে ১০টি আসনে। অন্যান্য দল এগিয়ে বা জিতে রয়েছে ৬টি আসনে।

অসমে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছিলেন সর্বানন্দ সোনওয়াল। তিনিই ক্ষমতায় আসতে চলেছেন। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বিজেপি মোট ৭৮টি আসন পেয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications